Dailyhunt
কত কোটির সম্পত্তি  CPIM নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যর?

কত কোটির সম্পত্তি CPIM নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যর?

bbp NEWS 4 days ago

বিবিপি নিউজ: রাজ্যে সর্বহারা পার্টি বলে পরিচিত সিপিআইএম। কিন্তু এই বাম শিবিরের নেতাদের কামব্যাক যেন কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে তৃনমূলের। ইতিমধ্যেই ভয় ধরিয়ে দিয়েছে দিনাজপুরের বিড়ি ব্যবসায়ী তথা বাম নেতার নমিনেশনের কনভয়‌। এই পরিস্থিতিতে বর্ষীয়ান রাজনীতিবিদ, সফল আইনজীবী হিসেবে পরিচিত বিকাশরঞ্জন ভট্টাচার্যর সম্পত্তি নিয়েও জোর চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।

বিকাশরঞ্জনবাবু দীর্ঘদিন কলকাতার মহানাগরিক ছিলেন। তারপর পেরিয়েছে বহু বছর। পালাবদল করে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। সামনেই ফের বিধানসভা নির্বাচন। চলতি বছরে ফের ভোটের লড়াইয়ে শামিল বিকাশ। যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে তাঁকে প্রার্থী করেছে বামশিবির। চলুন আজ জেনে নেওয়া যাক হলফনামা অনুযায়ী কত সম্পত্তির মালিক সর্বহারার দলের এই নেতা।

বিকাশের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ২৩ লক্ষ ৪৬ হাজার ২৮৮ টাকা। গাড়ি রয়েছে ২ টি। যার মধ্যে একটি অডি। যার দর ৭২ লক্ষ টাকা। তবে সোনা নেই।

হলফনামায় পেশ করা তথ্য অনুযায়ী, বিকাশরঞ্জন ভট্টাচার্যের হাতে নগদ আছে 67 হাজার 391 টাকা। তিনি গত পাঁচটি অর্থবর্ষের আয়ের যে হিসেব পেশ করেছেন, সেই অনুযায়ী -

2024-25: 2 কোটি 9 লাখ 93 হাজার 97 টাকা

2023-24: 1 কোটি 99 লক্ষ 91 হাজার 770 টাকা

2022-23: 1 কোটি 62 লক্ষ 33 হাজার 680 টাকা

2021-22: 1 কোটি 52 লক্ষ 39 হাজার 140 টাকা

2020-21: 1 কোটি 68 লক্ষ 13 হাজার 930 টাকা

তবে, সিপিআইএম প্রার্থীর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। নেই কোনও ঋণ। বরং, তাঁর স্ত্রী ইভা ভট্টাচার্যর নামে স্থাবর-অস্থাবর মিলিয়ে বহু সম্পত্তি আছে। তিনি একজন ডায়েট কনসালটেন্ট। তিনি বার্ষিক পাঁচ লাখ টাকা করে ইনকাম করেন। এই মুহূর্তে ইভা ভট্টাচার্যের হাতে নগদ আছে 22 হাজার 850 টাকা। বিভিন্ন ব্যাংক ও বিমায় ইভা ভট্টাচার্যর নামে অস্থাবর সম্পত্তি আছে 2 কোটি 57 লক্ষ 52 হাজার 649 টাকা 98 পয়সা। বাড়িঘর জমি-ফ্ল্যাট সব মিলিয়ে বিকাশের স্ত্রীর নামে স্থাবর সম্পত্তি আছে 5 কোটি 14 লক্ষ 86 হাজার 980 টাকা। 600 গ্রাম সোনা আছে।

রাজ্যসভার সাংসদ পদ শেষ হওয়ার পর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করেছে সিপিআইএম। দিন-রাত এক করে জোরকদমে প্রচার চালাচ্ছেন তিনি। সোমবার হাজরা থেকে মিছিল করে মনোনয়নপত্র পেশ করেছেন। হলফনামায় তিনি জানিয়েছেন তাঁর আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: BBP NEWS