Dailyhunt
কেরলে বন্যা-ভূমিধসে মৃত বেড়ে ৩৫

কেরলে বন্যা-ভূমিধসে মৃত বেড়ে ৩৫

bbp NEWS 4 years ago

বিবিপি নিউজ: কেরালায় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির পর সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। রাজ্যটিতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির মধ্যেই বিদ্যমান পরিস্থিতিতে নিখোঁজদের উদ্ধারে ভারতীয় সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা পূর্ণ শক্তি নিয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছেন।সোমবার বিভিন্ন দুর্যোগপীড়িত স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

কেরালার বহু জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় এখনো অনেক মানুষ আটকে রয়েছেন। একইসঙ্গে বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। যার কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে কেরালার দু'টি বড় নদীর বাঁধের গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: BBP NEWS