বিবিপি নিউজ: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সমর্থন জানানোর পরেই গ্রেফতার করা হয়েছে নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। এদিন বাড়ি বাড়ি প্রচার করছিলেন নন্দীগ্রাম দু'নম্বর ব্লকের রেয়াপাড়া সংলগ্ন এলাকায়। বিকেল সাড়ে পাঁচটার পর তাঁকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে।
কোন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে জানা গেছে, পুরনো এক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। মিলনের গ্রেফতারি নিয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "নির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে। গ্রেফতার করার অর্থ, কংগ্রেস প্রার্থীকে ভয় পাচ্ছে বিজেপি। গ্রেফতার করার মাধ্যমে বিজেপি প্রমাণ করে দিল, তারা নৈতিকভাবে পরাজিত।"


