Dailyhunt
ফুচকায় মিললো ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক, বিপদ বাড়তে বাড়তি সতর্কতা অবলম্বন

ফুচকায় মিললো ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক, বিপদ বাড়তে বাড়তি সতর্কতা অবলম্বন

bbp NEWS 4 days ago

বিবিপি নিউজ: বাঙালির হৃদয়ের খাবার ফুচকায় বিপদ! দশ টাকায় কটা-র প্রশ্নে সংশয়! সম্প্রতি কর্ণাটকের রাস্তায় বিক্রি হওয়া ফুচকার মান পরীক্ষা করেন রাজ্যের খাদ্য সুরক্ষা দফতরের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

ফুচকা ঠিকমতো পরিষ্কার জায়গায় তৈরি ও পরিবেশন করা হচ্ছে কি না, খাদ্য দফতরের গাইডলাইন মানা হচ্ছে কি না, তাতে খারাপ কিছু মেশানো হচ্ছে কি-না; সেটা খতিয়ে দেখতে বেঙ্গালুরুর শহরের বিভিন্ন জায়গা থেকে ২৬০টি ফুচকা, ফুচকার জল, তাতে ব্যবহার করা মশলার নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।

ফুটপাথের বিক্রেতা থেকে বড়-দামি রেস্তোরাঁ-যেখানেই ফুচকা বিক্রি হয় সেখান থেকে নমুনা সংগ্রহ করেন খাদ্য সুরক্ষা দফতরের কর্মীরা।

কিন্তু সেই পরীক্ষায় দেখা গেল, ফুচকার ২৬০টি নমুনার মধ্যে ৪১টি-তে কৃত্রিম রং লাগানোর জন্য যা ব্যবহার করা হয়েছে, তাতে ক্যানসারের জন্য দায়ী রাসায়নিক বা পদার্থ আছে।

১৮টি নমুনায় দেখা গেছে, যা মানুষের খাবারের পক্ষে অযোগ্য। ফুচকাকে দর্শনীয় দিক থেকে লোভনীয় বানাতে যে রঙের ব্যবহার হচ্ছে সেটি হল 'রোডিমাইন-বি' (Rhodamine-B)। এই জিনিসটি ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে তোলে।

খাদ্য সুরক্ষা দফতরের কর্মীরা জানান, বেশ কয়েকদিন ধরেই শহরের ফুচকার মান নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলে অভিযোগ জানাচ্ছিলেন। তারপরই শহরের সব জায়গা থেকে ফুচকার নমুনা এনে পরীক্ষা করা হয়। মানুষকে কোনো জিনিস খাবার আগে সেই জিনিসকে কী ব্যবহার করছে সেই বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খাবারে রং করতে কোনোভাবেই 'রোডিমাইন-বি' ব্যবহার করা যাবে না বলে প্রশাসনের

পক্ষ থেকে জানানো হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: BBP NEWS