Dailyhunt
সাসপেন্ড কালীঘাটের ওসি গৌতম দাস, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে সমাজমাধ্যমে ছবি

সাসপেন্ড কালীঘাটের ওসি গৌতম দাস, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে সমাজমাধ্যমে ছবি

bbp NEWS 1 week ago

বিবিপি নিউজ: সমাজ মাধ্যেমে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে ছবি পোস্ট করার পর সাসপেন্ড হলেন কালীঘাট থানার ওসি গৌতম দাস। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল চামেলি মুখোপাধ্যায়কে। সম্প্রতি সমাজমাধ্যমে একটি স্টেটাস দিয়ে বিতর্কে জড়ান গৌতম। শুক্রবার রাতে ওই ছবিকে 'আপত্তিকর' বলে দাবি করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিল তৃণমূল।

শনিবার গৌতমকে সাসপেন্ড করে লালবাজার।

তৃণমূলের তরফে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে যে, একটি অত্যাধুনিক বন্দুক হাতে থানায় নিজের চেয়ারে বসে রয়েছেন ওসি গৌতম। তার পরনে পুলিশের উর্দি। গৌতম নিজেই ফেসবুক এবং হোয়াট্‌সঅ্যাপ স্টেটাসে সেই ছবি পোস্ট করেন বলেও দাবি করে তৃণমূল।

শুক্রবার তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ওই ছবিটি পোস্ট করেন। তিনি জানান, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে এই বিষয়টি নিয়ে চিঠি লিখে অবগত করা হয়েছে।

তৃণমূল নেতার মতে, ''এ ধরনের ছবি শুধু অস্বস্তিকর নয়, আইনের চোখেও অত্যন্ত আপত্তিকর। ওই ছবি থেকে স্পষ্ট, তিনি অত্যাধুনিক বন্দুক নিয়ে কাউকে নিশানা করছেন।'' লালবাজার সূত্রে জানা গেছে, ওই বন্দুক কাণ্ডের জেরেই গৌতমকে সাসপেন্ড করা হয়েছে।


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: BBP NEWS