Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
টাকা ফেরত পাবেন NEET পরীক্ষার্থীরা, বৃহস্পতিবার থেকেই শুরু প্রক্রিয়া

টাকা ফেরত পাবেন NEET পরীক্ষার্থীরা, বৃহস্পতিবার থেকেই শুরু প্রক্রিয়া

bbp NEWS 4 days ago

বিবিপি নিউজ,নয়া দিল্লি: আগামী ২১ জুন ফের নিট পরীক্ষা হবে। তার আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বাতিল হওয়া নিট পরীক্ষার (NEET Examination) টাকা ফেরত দেবে NTA।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছেন আজ, ২১ মে থেকে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।পরীক্ষা বাতিল ঘোষণার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) জানিয়েছিলেন যে পরীক্ষার্থীদের এগজামিনেশন ফি ফেরত দেওয়া হবে।

সেই প্রক্রিয়াই শুরু হল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ থেকে নিট ইউজি ২০২৬-র এগজামিনেশন ফি রিফান্ডের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইল নেওয়ার কাজ শুরু হয়েছে। পরবর্তী যে নিট পরীক্ষা হবে আগামী ২১ জুন, সেই পরীক্ষায় বসতে পরীক্ষার্থীদের নতুন করে কোনও ফি জমা দিতে হবে না। রিফান্ড প্রক্রিয়ার জন্য এনটিএ একটি নির্দিষ্ট পোর্টাল চালু করেছে। neet.nta.nic.in -এ ক্লিক করে পরীক্ষার্থীরা তাদের ব্যাঙ্ক ডিটেইল সাবমিট করতে পারবেন। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই NTA পরীক্ষার ফি রিফান্ড করে দেবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: BBP NEWS