Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Amul, Yogart factory,  রাজ্যে বিপুল বিনিয়োগ করছে আমূল, বিশ্বের বৃহত্তম দই- এর কারখানা হবে বাংলায়, হবে কর্মসংস্থান

Amul, Yogart factory, রাজ্যে বিপুল বিনিয়োগ করছে আমূল, বিশ্বের বৃহত্তম দই- এর কারখানা হবে বাংলায়, হবে কর্মসংস্থান

মাদের ভারত, ২ জুন: পালাবদলের পর অবশেষে রাজ্যে শিল্পে বিনিয়োগের খড়া কাটতে চলেছে। বাংলায় তৈরি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় দই- এর কারখানা। গুজরাটের বিখ্যাত দুগ্ধ উৎপাদনকারী সংস্থা আমূল এই কারখানাটি গড়তে চলেছে। এই বিষয় সম্পর্কে আগেই শাসক দলের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল। এবার আমূলও বিষয়টি একপ্রকার নিশ্চিত করল।

জানাগেছে, হাওড়ার সালকিয়া ফুড পার্কে এই ডেয়ারি প্ল্যানটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি হবে বাংলার আমূলের প্রথম সম্পূর্ণ নিজস্ব মালিকাধীন ডেয়ারি প্ল্যান্ট। এই মেগা প্রকল্পে সব মিলিয়ে প্রায় ৬৫০ কোটি টাকার বিপুল বিনিয়োগ করা হবে। কারখানাটি চালু হলে সেখানে দৈনিক ১০ লক্ষ কেজি দই, লস্যি, শরবত ও অন্যান্য দুগ্ধজাত পণ্য তৈরি করা সম্ভব হবে।

গুজরাটের এই সংস্থা মোট দুটি দফায় এই বিশাল কারখানাটি নির্মাণের কাজ সম্পন্ন করবে। এমনিতেই পশ্চিমবঙ্গের বাজারে আমূল সবচেয়ে বড় দুগ্ধ বিক্রেতা সংস্থা। বর্তমানে রাজ্যে দৈনিক দশ লক্ষ লিটার দুগ্ধজাত পণ্য বিক্রি হয় এই সংস্থার। নতুন এই প্ল্যান্টটি চালু হওয়ার পর আমূলের উৎপাদন ক্ষমতা সরাসরি দ্বিগুণ হয়ে যাবে। এর ফলে যেমন বাংলার দুগ্ধ পরিকাঠামো অনেক বেশি শক্তিশালী হবে, তেমনই রাজ্যের যুব সমাজের জন্য তৈরি হবে কর্মসংস্থানের একটি বড় জোয়ার।

এই প্রকল্পের ইতিহাস বেশ নজর কাড়া। বছরের পর বছর ধরে রাজ্য যে ঘটা করে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করেছিল পূর্বতন তৃণমূল সরকার, যেখান থেকে একের পর এক শিল্পের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে খড়া কাটেনি।

তবে আমূল সূত্রে খবর, বিগত ২০২৫ সালে তৎকালীন সরকারের আমলে এই প্রকল্পের মৌ স্বাক্ষরিত হয়েছিল। সম্প্রতি রাজ্য সরকার পরিবর্তনের পর এই প্রকল্প আরো গতি পাচ্ছে।

পালা বদলের পর শিল্পের আশা জাগিয়ে ১০০ দিনের মধ্যে ম্যাজিক দেখানোর বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেই মতো কয়েকদিনের মধ্যেই বাংলায় আমূলের এই বড়সড়ো বিনিয়োগের খবর সামনে এলো। আমূলের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, এই বিনিয়োগের ব্যাপারে তাঁর সংস্থার চূড়ান্ত সব সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bengali Amader Bharat