Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
CM, BJP, Bangladeshi,  বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাক শুরু! নতুন আইন বলবৎ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

CM, BJP, Bangladeshi, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাক শুরু! নতুন আইন বলবৎ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

মাদের ভারত, ২০ মে: পালাবদলের পর বাংলায় বিরাট ঘোষণা করেছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করতে বড় পদক্ষেপ করেছে শুভেন্দু সরকার। বুধবার থেকে কেন্দ্রের নির্দেশিকা মেনে পুশব্যাক আইন কার্যকর হচ্ছে রাজ্যে।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অনুপ্রবেশকারী হঠাতে ২০২৫ সালেই রাজ্যকে চিঠি দিয়েছিল কেন্দ্র।

সেই নির্দেশিকা মানেনি আগের তৃণমূল সরকার। এবার জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সেই আইন বলবৎ করল রাজ্য সরকার।

শুভেন্দু অধিকারী জানান, এবার থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেবে পুলিশ। তারপর প্রোটোকল মেনে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে অনুপ্রবেশকারীদের তুলে দেবে বিএসএফ। এর ফলে দ্রুত অনুপ্রবেশকারীদের বাংলা থেকে তাড়ানো সম্ভব হবে।

শুভেন্দু অধিকারী আরো বলেন, সাতটি কমিউনিটি বা ধর্ম পালন করা সিএএ-র আওতায় আসবেন। যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারত তথা বাংলায় এসেছেন পুলিশ কোনভাবেই তাদের হেনস্থা বা আটক করতে পারবে না।

বাংলাদেশ থেকে আসা মতুয়া জনগোষ্ঠীর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সিএএ'র আওতায় কোনো হিন্দু ধর্মাবলম্বী বা বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত নির্যাতিত সংখ্যালঘুদের বিতাড়িত করা হবে না। তারা যথাযথ প্রক্রিয়ায় ভারতের নাগরিকত্ব পাবেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সিএএ'র অন্তর্ভুক্ত সাতটি কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা সিএএ'র আওতায় নাগরিকত্ব পাবেন। যারা ২০২৪- এর ৩১ ডিসেম্বরের আগে ভারত তথা বাংলায় এসেছেন, তাদের কোনভাবে পুলিশ হেনস্তা বা আটক করবে না। এর আওতায় যারা নেই তারা পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী। তাদের পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেবে। বিএসএফ আইন অনুযায়ী বিজিবির সঙ্গে কথা বলে তাদেরকে বিতাড়িত করবে। সেই আইন আজ থেকে কড়া ভাবে বলবৎ করলো রাজ্য সরকার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bengali Amader Bharat