Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Kolkata,  পশ্চিমী পোশাকে আধুনিকতার উৎসব

Kolkata, পশ্চিমী পোশাকে আধুনিকতার উৎসব

দ্ধি ভট্টাচার্য, আমাদের ভারত, কলকাতা, ৩১ মে: শনিবার শহরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমী পোশাকের নতুন সংগ্রহ উন্মোচন করল অনন্যা হান্ট বুটিক। অনুষ্ঠানের আয়োজন করেন বুটিকের কর্ণধার অনন্যা বাঘ। এই বিশেষ উদ্যোগে সহকারী প্রতিষ্ঠাতা হিসেবে ছিলেন অর্ণব লাহা ও পূজা বাঘ। নতুন ফ্যাশন সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রসেন তেওয়ারি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন সেলিব্রেটি মডেল অর্কযা আচার্য ও আয়েশা ভট্টাচার্য, যাদের মাধ্যমে পশ্চিমী পোশাকের নান্দনিকতা ও আধুনিক ডিজাইন দর্শকদের সামনে তুলে ধরেন। পোশাকগুলিতে আধুনিকতা, আরামদায়ক পরিধান এবং আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডের সমন্বয় লক্ষ্য করা যায়। মডেলদের সাজসজ্জার দায়িত্বে ছিলেন খ্যাতনামা প্রসাধনী শিল্পী শ্রাবনী দেওয়ানজি, যার নিপুণ মেকআপ অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। সমগ্র অনুষ্ঠানের বিশেষ মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহক অতনু।

উপস্থিত দর্শক ও ফ্যাশনপ্রেমীদের উচ্ছ্বাসে মুখরিত এই আয়োজন নতুন ফ্যাশন সংগ্রহের প্রতি ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এই নতুন সংগ্রহ কেবল কলকাতা নয় বরং সমগ্র ভারতবর্ষের ফ্যাশন জগতে এমন সংগ্রহ এক নতুন দিগন্ত খুলে দেবে বলে ফ্যাশন জগতের ধারণা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bengali Amader Bharat