Dailyhunt
বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার-কী বললেন সৌরভ

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার-কী বললেন সৌরভ

Bharat Barta 3 weeks ago

ইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় আপাতত বড় ধাক্কা এড়ালেও, ম্যাচের শুরুর অংশে KKR-এর ব্যাটিং দেখে অনেকেই মনে করছেন দলটি বড় বিপদের মুখে পড়তে পারত।

সোমবারের ম্যাচে মাত্র ৩.৪ ওভার খেলা সম্ভব হয়।

এই অল্প সময়েই কলকাতার ব্যাটসম্যানদের সংগ্রাম চোখে পড়ে। অধিনায়ক অজিঙ্কা রাহানে কিছুটা স্থির থাকলেও অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে দ্রুত। ওপেনার ফিন অ্যালেন ব্যর্থ হন, আর সবচেয়ে বড় ধাক্কা দেন দলের অন্যতম দামি খেলোয়াড় ক্যামেরন গ্রিন, যিনি মাত্র ৪ রান করে আউট হয়ে যান। এবারের আইপিএলে KKR অনেক বড় নাম এবং দামি খেলোয়াড় দলে নিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তারা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছে না। ব্যাটিং হোক বা বোলিং-দুই বিভাগেই ধারাবাহিকতার অভাব স্পষ্ট।

এই পরিস্থিতিতে KKR-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতেই মুখ খুলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ম্যাচ শেষে তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "ওদের একটা বড় সমস্যা হল কেউই ভালো খেলতে পারছে না। তবে টুর্নামেন্ট এখনও অনেকটা বাকি। সবে তিনটে ম্যাচ হয়েছে। যখন তখন ঘুরে দাঁড়াতে পারে KKR।"

সৌরভের এই মন্তব্যে স্পষ্ট, তিনি এখনও কলকাতার সম্ভাবনা নিয়ে আশাবাদী। তাঁর মতে, টুর্নামেন্টের শুরুতে ব্যর্থতা এলেও সঠিক সময়ে দল ছন্দে ফিরতে পারে। এখন KKR-এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজেদের সেরা একাদশ খুঁজে বের করা এবং পারফরম্যান্সে ধারাবাহিকতা আনা। কারণ আইপিএলের মতো প্রতিযোগিতায় কয়েকটি ম্যাচ হারলেই চাপ অনেকটাই বেড়ে যায়।

সব মিলিয়ে, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গিয়ে আপাতত রক্ষা পেলেও KKR-এর সমস্যা কিন্তু থেকেই গেল। এখন দেখার বিষয়, দাদার কথামতো দলটি সত্যিই ঘুরে দাঁড়াতে পারে কিনা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bharat Barta