Dailyhunt
আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

আবার আদালতে যাব! SIR-এর নাম বাদ নিয়ে আরামবাগ থেকে চড়া সুর মমতার

রামবাগে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই SIR ইস্যুতে কমিশনকে নিশানা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বলেন, 'অনেক মানুষের নাম তোলা বাকি আছে। এত মানুষের নাম বাদ দিয়েছে! নাম বাদ রুখতে আবার আদালতে যাব। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে।"

এসআইআরে বিচারাধীন নামের নিষ্পত্তি শেষে সোমবার মাঝরাতে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)।

তাতে দেখা গিয়েছে, বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের একটু বেশি 'যোগ্য' ভোটার বলে বিবেচিত হয়েছেন। বাকি ৩২ হাজারের নাম বাদ পড়েছে। এখন এই বাদ পড়াদের তালিকায় ঠিক কারা? সব কি মৃত ভোটার অথবা অবৈধ? তার হিসেব দেয়নি কমিশন। এই পরিস্থিতিতে 'ডিলিটেড ভোটারদের পাশে দাঁড়িয়ে ফের একবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "দুঃখ নিয়ে বলছি, এত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তাও সুপ্রিম কোর্টে আমি মামলা করায় ১ কোটি ২০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের নাম উঠেছে। কিন্তু ৫৮ লক্ষ খোলাই হয়নি।"

তৃণমূলনেত্রী আরও বলেন, "অ্যাডজুডিকেশনের তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের নাম তোলা উচিত বলে মনে করি। এটা সুপ্রিম কোর্টই বলেছিল।" কিন্তু এরমধ্যেই তালিকা কেন ফ্রিজ করে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলনেত্রী। আর এর বিরুদ্ধেই ফের একবার আদালতের দ্বারস্থ হবেন বলে জানান তিনি। মমতার কথায়, "ট্রাইবুনাল চলার সময়ে ভোটার তালিকায় ফ্রিজ করে দেওয়ার মানে কী? পরে নাম তুলে কী হবে। ভোটটা তো দিতেই পারবেন না। আমরা আবার আদালতে যাব, বিচার চাইব।"

এদিন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) বলেন, "সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করায় ৩২ লক্ষের নাম উঠেছে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করলে যাদের নাম বাদ পড়েছে তাদের জন্য কিছু করা হবে। সেটা নিষ্পত্তি করতে পারল না। আইনজীবী হওয়ায় আমার মনে হয় যে আবার আমাদের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। মানুষের নাম ডিলিটেশন ,আর কেউ কেউ পাচ্ছে কনসেশন। বাংলার অফিসারদের বদলি করেছে কমিশন। বিজেপি সবাইকে ফোন করে করে চমকাচ্ছে, ধমকাচ্ছে আর কত চমকাবে বিজেপি?"

-

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad