Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আজ মুখ্যমন্ত্রীর দক্ষিণ দিনাজপুর জেলা সফর, প্রশাসনিক বৈঠকের পর মধ্যাহ্নভোজ সুকান্তর বাড়িতে!

আজ মুখ্যমন্ত্রীর দক্ষিণ দিনাজপুর জেলা সফর, প্রশাসনিক বৈঠকের পর মধ্যাহ্নভোজ সুকান্তর বাড়িতে!

ক্ষিণ দিনাজপুর জেলা সফরে বুধবার বেলা বারোটা নাগাদ বালুরঘাট বিমানবন্দরে পৌঁছবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর জেলা পুলিশ সুপারের অফিসে যাওয়ার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত তিন মাসে এই জেলায় উদ্ধার হওয়া বিভিন্ন নেশার দ্রব্যের উপর রোলার চালানো হবে।

সম্ভবত মুখ্যমন্ত্রী নিজেও রোলার চালাতে পারেন। নেশাজাত দ্রব্য বর্জন করা এবং এই ধরনের জিনিসে সমাজে কী মারাত্মক প্রভাব পড়ছে তা নিয়েও বার্তা দিতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

নবান্ন সূত্রে জানা গিয়েছে আজ বালুরঘাটে মুখ্যমন্ত্রীর একটি প্রশাসনিক বৈঠক রয়েছে যেখানে সামগ্রিকভাবে দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। বালুছায়া সভাকক্ষে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরই সম্ভবত মধ্যাহ্ন ভোজের জন্য সাংসদ সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) বাড়িতে যাবেন শুভেন্দু। সঙ্গে থাকবেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, নীশিথ প্রামাণিকও। কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী কোয়েল মজুমদার নিজে হাতেই রান্নাবান্নার আয়োজন করছেন। মেনুতে থাকছে মুখ্যমন্ত্রীর সব পছন্দের পদ, যেমন সাদা ভাত, শুক্ত, ডাল, বেগুনি, পোস্ত। রাখা হচ্ছে চার রকমের মাছের তরকারিও।

জেলা সফরে আজ বিকেল ৩টে নাগাদ বালুরঘাট জেলা হাসপাতাল যাবেন মুখ্যমন্ত্রী। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ১৬ জনকে নিয়ে একটা বিশেষ বৈঠক করার কথা রয়েছে। উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রীও। রাজি পদ্ম সরকারের ১০০ দিন অতিক্রান্ত হয়েছে আগেই। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে শুভেন্দু বারবার করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা যেমন বলেছেন পাশাপাশি যাতে সাধারণ মানুষ সব ধরনের নাগরিক পরিষেবা পান তার জন্য একাধিক ঘোষণা করতে দেখা গেছে তাঁকে। আজ দক্ষিণ দিনাজপুরের জন্য তিনি বিশেষ কোনও বার্তা দেন কিনা এখন সেটাই দেখার। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে বালুরঘাটে সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা। বালুছায়া সভাকক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad