আমেরিকায় (America) ফের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন সদস্য। আত্মহত্যা করেছেন হামলাকারী নিজেও। আমেরিকার আইওয়ার মাস্কাটিন শহরের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মিসিসিপি নদীর তীরে পূর্ব আইওয়ার মাস্কাটিন এলাকার বাসিন্দাদের মধ্যে। পুলিশ সূত্রে খবর, ছয়জনকে গুলি চালানোর পরে রায়ান উইলিস ম্যাকফারল্যান্ড (৫২) আত্মহত্যা করেছেন।
নিহতরা সকলেই তাঁর পরিবারের সদস্য। পারিবারিক কোনও বিবাদের জেরে এই ঘটনা বলে মনে করা হচ্ছে।
মাস্কাটিন পুলিশ প্রধান অ্যান্টনি কাইস এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ম্যাকফারল্যান্ডকে আততায়ী হিসেবে শনাক্ত করে তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। মিসিসিপি নদীর ধারে তাঁর সন্ধান পাওয়া গেলেও নদীর ধার থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। নিহতরা সকলেই ম্যাকফারল্যান্ডের আত্মীয় ছিলেন। প্রাথমিক তদন্ত অনুযায়ী পারিবারিক বিবাদ থেকেই এই ঘটনা। নিহতদের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। তদন্ত চলছে।
-
-
-
-
-
-
-

