Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! 'হামাস' যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! 'হামাস' যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

হেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই হামলার পিছনে গাজার সশস্ত্র গোষ্ঠী 'হামাস'-এরও প্রত্যক্ষ বা পরোক্ষ মদত থাকতে পারে। সম্প্রতি NIA-র জমা দেওয়া চার্জশিটে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

তদন্তকারীদের অভিযোগ, গত বছরের এপ্রিলে হওয়া জঙ্গি হামলার ধরনের সঙ্গে হামাসের হামলার ধরনের বিশেষ মিল আছে।

পহেলগাম হামলার জবাব দিতে কড়া অবস্থান নেয় ভারত। শুরু হয় ভারতীয় সেনা অভিযান 'অপারেশন সিঁদুর' এবং 'অপারেশন মহাদেব'। 'অপারেশন মহাদেব'-এর সময়ে ভারতীয় সেনা পাকিস্তান থেকে দু'টি মোবাইল ফোন উদ্ধার করে। তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া একটি মোবাইল ফোন কেনা হয়েছিল পাকিস্তানের করাচির একটি নামী ব্যাঙ্ক থেকে ঋণ (Loan) নিয়ে। এই নির্দিষ্ট ব্যাঙ্কটির বিরুদ্ধে আগেও লস্কর-এ-তইবা এবং আল-কায়েদার ঘনিষ্ঠ কুয়েতের জঙ্গি সংগঠন 'লাজনত-আল-দাওয়া-কে আর্থিক জোগান দেওয়া এবং লস্করের তহবিল মজুত রাখার অভিযোগ রয়েছে। এই হামলার শিকড় আন্তর্জাতিক স্তরে কত গভীরে তার এখনও তদন্ত চালাচ্ছে NIA।

-

-

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad