Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আফতাবের সেলে মিলল ভয়ঙ্কর জিনিস, জেল প্রশাসন কী ঘুমোচ্ছিল!!

আফতাবের সেলে মিলল ভয়ঙ্কর জিনিস, জেল প্রশাসন কী ঘুমোচ্ছিল!!

চুড়ান্ত গাফিলতি! প্রেসিডেন্সি জেলের মতো হাই সিকিউরিটি জোনে নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ চরমে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির সেল থেকে উদ্ধার হল মোবাইল ফোনসহ একাধিক নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস। আমেরিকান সেন্টার হামলার মূল চক্রী আফতাব আনসারি বহুদিন ধরেই প্রেসিডেন্সি জেলের হাই-সিকিউরিটি সেলে বন্দি রয়েছেন।

কিন্তু প্রশ্ন উঠছে জেলের কড়া নজরদারি এড়িয়ে এই সমস্ত সরঞ্জাম তাঁর কাছে কীভাবে পৌঁছল! সংশোধনাকারের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা এই মুহূর্তে প্রশ্নের মুখে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা যাচ্ছে, গোপন অভিযানের পর আফতাবের সেল থেকে একটি আইফোন, আরও একটি স্মার্টফোন, কার্ড রিডার, পেনড্রাইভ, OTG কেবল, OTG অ্যাডাপ্টার বাজেয়াপ্ত করা হয়েছে। এই প্রথম নয়, এর আগেও আফতাব আনসারির বিরুদ্ধে জেল থেকে করাচিতে তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠে। একটি সংশোধনাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির ঘরে কীভাবে এমন অত্যাধুনিক গ্যাজেট পৌঁছল, এই নিয়ে রাজ্য পুলিশ ও জেল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। গতকাল রাতে হেস্টিংস থানায় আফতাব আনসারির বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। গত ১৩ অগাস্ট প্রেসিডেন্সি জেলে স্পেশ্যাল ড্রাইভ চালানোর সময় এই বিপুল পরিমাণে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয় আফতাব আনসারির সেল থেকে।

প্রসঙ্গত, ২০০২ সালের ২২ জানুয়ারি সকালে কলকাতার পার্ক স্ট্রিটে আমেরিকান সেন্টারে জঙ্গি হামলার ঘটনায় নিহত হন পাঁচজন পুলিশকর্মী। ঘটনার পর দুবাই থেকে ফোন করে আফতাব আনসারি স্বীকার করেছিলেন তাঁর দলই এই হামলা চালিয়েছে। নিজেকে জঙ্গি সংগঠন হরকত-উল-জেহাদির শীর্ষ কমান্ডার হিসাবে পরিচয় দিয়েছিলেন তিনি। ২৩ জানুয়ারি দুবাই থেকে গ্রেফতার হন আফতাব আনসারি। ৯ ফেব্রুয়ারি তাঁকে ভারতে নিয়ে আসা হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad