Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আরজি কর কাণ্ডে গ্রেফতার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান

আরজি কর কাণ্ডে গ্রেফতার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান

লকাতার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College and Hospital) খুন ধর্ষণের ঘটনায় তাড়াহুড়ো করে চিকিৎসক তরুণীর মৃতদেহ সৎকারের ঘটনায় এবার গ্রেপ্তার পানিহাটি প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে (Somnath Dey)। খড়দহ থানার পুলিশ বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবারই কল সোমনাথকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে বলে খবর।

রাজ্যে বিজেপি সরকার আসতেই নতুন করে আরজি কর ফাইল খুলেছে। অভয়ার মৃত্যুবার্ষিকীতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তড়িঘড়ি মৃতদেহ সৎকারের ঘটনায় যাঁরা যুক্ত তাঁদের সকলের বিরুদ্ধে তদন্ত হবে। এরপরই এফআইআর রুজু করেছিল খড়দহ থানা। নতুন করে তদন্ত শুরু হতেই মূল তিন অভিযুক্তের মধ্যে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর তথা নির্যাতিতার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়কে আগেই গ্রেফতার হয়েছেন। কিন্তু প্রাক্তন পুরপ্রধান সোমনাথের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে ভিন রাজ্য থেকে পুলিশের জালে ধরা পড়লেন তিনি। বারবার ঠিকানা ও ফোন নাম্বার বদলেও কোনও লাভ হল না। সম্ভবত শুক্রবার বারাকপুর মহকুমা আদালতে তোলা হবে সোমনাথকে।

ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর জি কর হাসপাতালে অভয়ার মৃত্যুর ঘটনায় এবার সঠিক বিচার হবে। সেইমতো নতুন করে কেস ফাইল খুলেছে। পানিহাটি মহাশ্মশানে আজ থেকে বছর দুয়েক আগে অগাস্ট মাসের ৯ তারিখে ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখার জন্য বারাকপুর পুলিশ কমিশনারেটকে নির্দেশও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।পুলিশ সূত্রে খবর, শ্মশানের রিকুইজিশনে সোমনাথের নাম পাওয়া গিয়েছিল। দ্রুত দাহ এবং তথ্যপ্রমাণ লোপাটের ঘটনায় তাঁর কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অপর দুই অভিযুক্ত নির্মলকে পাকড়াও করা হয় পড়শি রাজ্য ওড়িশায় পুরী লাগোয়া একটি হোটেল থেকে। কলকাতার চিনার পার্কের একটি বাড়ি থেকে আগেই গ্রেফতার হয়েছেন সঞ্জীব।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad