Dailyhunt
আরামবাগের সভামঞ্চ কাছে আগুন আতঙ্ক! ক্ষুব্ধ মমতা

আরামবাগের সভামঞ্চ কাছে আগুন আতঙ্ক! ক্ষুব্ধ মমতা

মতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন মমতার সভায় উপস্থিত প্রায় সকলেই। হুড়োহুড়ি দেখে বক্তব্য থামিয়ে দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র ক্ষোভপ্রকাশ করেন তিনি।

অবিলম্বে পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রাথমিকভাবে অনুমান, লুজ কানেকশনের ফলে শর্ট সার্কিট হয়। একটি খোলা বক্স থেকে শর্ট সার্কিট হয়। আর তা থেকেই আগুনের ফুলকি বেরতে দেখা যায়। তবে বক্তব্য থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "এরকম হবে কেন?" যিনি এই কাজটি করেছেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ওই জায়গাটি ঘিরে ধরে। কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের লাভপুরের সভামঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিনও অবশ্য বড়সড় কোনও বিপদ হয়নি।

বুধবার সকালে কালীঘাটের বাসভবন থেকে মিছিল করে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এরপর ফের বাড়ি হয়ে ভোটপ্রচারে বের হন। এদিন মূলত হুগলিতে প্রচার সারেন তিনি। প্রথমে আরামবাগ,তারপর বলাগড়ে ছিল তাঁর জনসভা। এরপর শ্রীরামপুরেও দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেন। ওই মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে একাধিক ইস্য়ুতে তোপ দাগেন। এসআইআর থেকে গ্যাসের দাম বৃদ্ধি-সহ নানা বিষয়ে ক্ষোভ উগরে দেন তিনি। দলীয় কর্মীদের দলের শীর্ষনেতৃত্বর কথামতো দলের হয়ে কাজ করার নির্দেশও দেন দলনেত্রী।

-

-

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad