Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অতিবৃষ্টিতে তিলডাঙা -নিউ ফারাক্কার মাঝে রেললাইনে ধস, ব্যাহত NJPগামী ট্রেন চলাচল

অতিবৃষ্টিতে তিলডাঙা -নিউ ফারাক্কার মাঝে রেললাইনে ধস, ব্যাহত NJPগামী ট্রেন চলাচল

টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে জলযন্ত্রণার মাঝে বৃহস্পতিবার ভোররাতে আচমকাই তিলডাঙা -নিউ ফারাক্কার মাঝে রেললাইনে ধস। আটকে পরে নিউ জলপাইগুড়ি যাওয়ার একাধিক ট্রেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার রুটে ফারাক্কা ব্যারেজে যাওয়ার মুখে আপ লাইনে আচমকাই ধস নামে। ইঞ্জিনিয়াররা মনে করছেন গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়াতেই এই বিপত্তি। সকাল থেকে একাধিক ট্রেন আটকে পড়েছেন। পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের সতর্ক থাকার কথা বলেছেন।

বিকল্প একটি সিঙ্গেল লাইন ব্যবহার করে ট্রেন চালানোর চেষ্টা হলেও একাধিক দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যোগবাণী এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল আটকে রয়েছে। বেশ কয়েকটি ট্রেন ১০ থেকে ১২ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। আচমকা রেল ট্রাকে ধস নামায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রেল কর্মীরা দ্রুত মেরামতির কাজ সম্পূর্ণ করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad