Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বড়মার মন্দিরে ফিরল সপ্তাহে তিন দিন বসিয়ে ভোগ খাওয়ার ব্যবস্থা, চালু দাতব্য চিকিৎসাকেন্দ্রও

বড়মার মন্দিরে ফিরল সপ্তাহে তিন দিন বসিয়ে ভোগ খাওয়ার ব্যবস্থা, চালু দাতব্য চিকিৎসাকেন্দ্রও

ক্তদের সুবিধার্থে সপ্তাহে তিন দিন বসিয়ে ভোগপ্রসাদ খাওয়ানোর পুরনো ব্যবস্থা পুনরায় চালু করল নৈহাটির বড়মা মন্দির কর্তৃপক্ষ। বুধবার থেকেই এই ব্যবস্থার সূচনা হয়েছে। পাশাপাশি মন্দির চত্বরে সাধারণ মানুষের জরুরি চিকিৎসা সহায়তায় একটি নতুন দাতব্য চিকিৎসাকেন্দ্রও চালু করা হয়েছে এ দিন থেকে।

মন্দির কমিটির এই উদ্যোগে দূরদূরান্ত থেকে আসা ভক্তমহলে খুশির হাওয়া।

মন্দির পরিচালন সূত্রের খবর, চলতি বছরের শুরুর দিকে ইরান সংঘাতের প্রভাবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার জোগানে টান পড়ায় মন্দিরে বসিয়ে প্রসাদ বিতরণ সাময়িক ভাবে বন্ধ রাখতে হয়েছিল। সম্প্রতি নতুন মন্দির কমিটি গঠিত হওয়ার পর সেই সমস্যা মিটিয়ে পূর্বের নিয়ম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহের সোমবার, বুধবার এবং শুক্রবার ভক্তদের মন্দিরে বসিয়ে ভোগ খাওয়ানো হবে। সপ্তাহের বাকি দিনগুলিতে আগের মতোই মন্দিরের বাইরে থেকে ভোগ বিতরণের ব্যবস্থা জারি থাকবে।

ভোগ পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে কুপন বিলির নিয়ম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট দিনগুলিতে সকাল সাড়ে ১০টা থেকে ভক্তেরা ওই কুপন সংগ্রহ করতে পারবেন এবং মজুত কুপনের ভিত্তিতেই পরিবেশন চলবে। বুধবার প্রথম দিনেই পুজো দিতে এসে বহু ভক্ত এই সুযোগ পান এবং সুশৃঙ্খল ভাবে বসে প্রসাদ গ্রহণ করেন।

অন্য দিকে, ভক্ত ও স্থানীয় দুঃস্থ মানুষের স্বাস্থ্যসুরক্ষার কথা মাথায় রেখে এ দিন থেকেই মন্দিরে শুরু হয়েছে ‘বড়মা নিঃশুল্ক চিকিৎসা কেন্দ্র’। সেখানে নিয়মিত প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা ও পরিষেবা দেওয়া হবে। এর পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী পরিবহণের স্বার্থে একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) ও একটি সাধারণ অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর উদ্যোগও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মন্দির কমিটির তরফে জানানো হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad