Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বানভাসি অসমে কোটি টাকা আর্থিক সাহায্য কার্তিকের

বানভাসি অসমে কোটি টাকা আর্থিক সাহায্য কার্তিকের

ন্যা বিধ্বস্ত অসমে (Assam flood situation) বাড়ছে মৃতের সংখ্যা। ভারতের উত্তর-পূর্বের রাজ্যের দুর্যোগ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aryan)। বানভাসি প্রতিবেশী রাজ্যে ইতিমধ্যেই ৮০ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত অন্তত পৌনে চার লক্ষ মানুষের জীবনযাত্রা, সর্বহারা অন্তত দু লক্ষ।

এই অবস্থায় রুপোলি পর্দার নায়ক হয়ে উঠলেন রিয়েল লাইফ হিরো। অসমের ত্রাণ তহবিলে এক কোটি টাকা দান করলেন কার্তিক। অভিনেতার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)।

প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা কবলিত অসমের করুণ অবস্থা দেখে ইতিমধ্যেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সমাজের নানা প্রান্তের মানুষ সাহায্য করতে এগিয়ে এসেছেন। সরকারের তরফ থেকেও আর্থিক প্যাকেট ঘোষণা করা হয়েছে। ফুঁসছে ব্রহ্মপুত্র, বৃষ্টি কিছুটা কমলেও নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। জরুরি খাবার, পানীয় জল ও আশ্রয়ের জন্য হাহাকার পড়ে গিয়েছে প্রতিবেশী রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে বলিউড অভিনেতার সাহায্য বন্যা কবলিত মানুষগুলোর কাছে ত্রাণ পৌঁছে দিতে সহায়ক হবে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে কার্তিককে ধন্যবাদ জানিয়েছেন হিমন্ত। খবর ছড়িয়ে পড়তেই বলিউডের ' রুহ বাবা'র প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। বড়পর্দার 'চন্দু চ্যাম্পিয়ন'-নায়কের দানশীল মানসিকতা নিয়ে চর্চা শুরু হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad