Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'বাংলার বাড়ি'র বদলে 'পশ্চিমবঙ্গ আবাস' প্রকল্প, আজই দ্বিতীয় কিস্তির টাকা পাঠাবে রাজ্য

'বাংলার বাড়ি'র বদলে 'পশ্চিমবঙ্গ আবাস' প্রকল্প, আজই দ্বিতীয় কিস্তির টাকা পাঠাবে রাজ্য

ক্ষ্মীবারেই লক্ষ্মী লাভের আশা। বৃহস্পতিবার (৬ অগাস্ট ) বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাঠাবে রাজ্য সরকার। যদিও বিজেপি সরকারের (BJP Government) আমলে এই প্রকল্পের নাম বদল হয়ে 'পশ্চিমবঙ্গ আবাস' (Paschim Banga Awas) হতে চলেছে। আজ নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের অর্থ বিতরণ করবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

সরাসরি এই রাজ্যের ১০ লক্ষ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদলের পর বিজেপি সরকার গঠন করতেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কেন্দ্রীয় প্রকল্পগুলি পূর্ণমাত্রায় চালু না হওয়া পর্যন্ত রাজ্যের সব জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালিয়ে যাওয়া হবে। সেইমতো পূর্বতন তৃণমূল সরকারের আমলে চালু হওয়া বাংলার বাড়ি প্রকল্পের অর্থ বরাদ্দ হবে বলে জানা যায়। কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পশ্চিমবঙ্গে এক লক্ষ নতুন বাড়ির অনুমোদন দিয়েছে। তবে যেহেতু কেন্দ্রীয় সরকারের 'প্রধানমন্ত্রী আবাস যোজনা'র নাম পরিবর্তন করে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাংলার বাড়ি’ নাম দিয়ে এই খাতে অর্থ প্রদান করেছিল তৎকালীন রাজ্য সরকার, ফলে দ্বিতীয় কিস্তির টাকাও বর্তমান সরকারকেই দিতে হবে। এই বিষয়ে কেন্দ্রের কোনরকম অংশীদারিত্ব থাকবে না। যাঁদের ঘর তৈরির কাজ অসমাপ্ত রয়েছে তাদের সেই কাজ শেষ করতে যাতে কোন অসুবিধা না হয় সেই কারণে রাজ্য সরকারের (Govt of West Bengal) তরফে সমীক্ষা চালানো হয়। নবান্নে রিপোর্ট জমা পড়ার পরই নতুন করে নামাঙ্কিত প্রকল্পের আওতায় দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad