Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই একই জেলা থেকে রোহিত রায় (Rohit Roy) নামে এক বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হওয়ার খবর। বসিরহাট (Basirhat) স্টেশন সংলগ্ন গোডাউন পাড়ায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত রোহিত।

দ্রুত তাঁকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তের হাতে গুলি লেগেছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য এবং বিজেপি নেতা তন্ময় মণ্ডল (BJP Leader Tanmoy Mondal)। অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের (TMC) দিকে। এই নিয়ে জোড়াফুলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনা নেপথ্যে কে বা কারা রয়েছেন তা জানতে তদন্ত শুরু হয়েছে।

-

-

-

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad