Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান

দিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে রাখার অভিযোগে আটক পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা (Biman Krishna Saha)। শনিবার ভোররাতে তাঁকে আটক করে নবদ্বীপ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নবদ্বীপের বরালহাট স্পোর্টিং ক্লাবে (Baralhat Sporting Club, Nabadwip) হানা দিয়ে ত্রিপল, কম্বল, শাড়িসহ একাধিক সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে এই সমস্ত ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে ক্লাবঘরে লুকিয়ে রাখা হয়েছিল। এরপরই পুরসভার চেয়ারম্যানকে (Municipal Chairman) আটক করা হয়। শনিবার ভোর ৩টা ৪০ মিনিট নাগাদ বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা বিমানকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছন। অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে "চোর চোর" স্লোগান ও বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিমানকৃষ্ণর দিকে লক্ষ্য করে জুতো ও জলের বোতল ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি জুতো গিয়ে তাঁর মাথাতেও লাগে। জনতাকে শান্ত করতে মৃদু লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

-

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad