Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনাল্ডোর,  পর্তুগালকে হারিয়ে  কোয়ার্টার ফাইনালে স্পেন

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনাল্ডোর, পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

র্তুগালকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেন।নেইমারের পর রোনাল্ডো, কেরিয়ারে বিশ্বকাপ অধরাই থাকল।

পর্তুগাল ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে। অন্যদিকে স্পেন নামে ৪-১-৩-২ ছকে। শুরু থেকেই পাসিং ফুটবলে জোর দিয়ে পর্তুগাল বক্সে হানা দিতে থাকে স্প্যানিশরা। ১৫মিনিটে বক্সের মধ্যে থেকেই দুরন্ত শট নিয়েছিলেন ইয়ামাল , দিয়াগো কোস্টা দলের পতন রোধ করেন।

এরপরেই ফিরতি বলে আলেক্স এর গোলমুখী শট রুখে দিলেন সেই কোস্টা। ।

রোনাল্ডো কড়া নজরে রাখেন স্প্যানিশ ডিফেন্ডাররা, ফলে পর্তুগিজ তারকা সেভাবে বলই পাচ্ছিলেন না।বল পেতে অনেকটা নিচের দিকে নেমে আসতে হচ্ছিল তাঁকে। প্রথম পর্বের শেষ দিকে কিছুটা খেলায় ফিরল পর্তুগিজরা। তবে ৩৬মিনিটে গোলের সুযোগ পান সিআরসেভেন। কিন্তু তাঁর শট দুরন্ত দক্ষতায় বাঁচান স্পেন গোলরক্ষক সিমন। ৪০ মিনিটে শট পোস্টে লাগল পর্তুগালের। প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ছিল ০-০। দাপট বেশি ছিল স্পেনের তুলনায় কিছুটা ডিফেন্সিভ ছিল পর্তুগাল।

দ্বিতীয়ার্ধেও খেলার চিত্র খুব একটা বদলালো না কারন দুটি দলই ডিফেন্সিভ ছকে খেলতে থাকে তার উপর মিস পাশের বন্যা। বক্সের সামনে বা ভিতরে ফাইনাল পাস দেওয়ার ক্ষেত্রে দুটি দলই সমান ব্যর্থ । বিক্ষিপ্ত ভাবে সুযোগ তৈরি হলেও বল গোলকিপারদের হাতে জমা পরে। গোল করার থেকেও দুটি দলের উদ্দেশ্যে ছিল গোল না খাওয়া। ফলে খেলার ছন্দ হারাতে থাকে।

ম্যাচের ৯০ মিনিটে গোলের দরজা খুলল স্পেন। তিকিতাকার ছন্দেই গোল করলেন মারিন। এমন সময়ে গোল করল স্পেন ম্যাচে ফেরার সময় পেল না পর্তুগাল।ইনজুরি সময়ের ৫ মিনিটে বারনন্দ সিলভার হেড একটুর জন্য বাইরে গেল। শেষ সেকেন্ডে পা ছোঁয়াতে পারলেন না রোনাল্ডো। পর্তুগালের সব আশা শেষ। ফুটবল কেরিয়ারে বিশ্বকাপ অধরাই থাকল রোনাল্ডোর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad