Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বৃদ্ধার থেকে বিশাল অঙ্কের টাকা দাবি! অভিযোগের তির কৌস্তভ-ঘনিষ্ট বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে

বৃদ্ধার থেকে বিশাল অঙ্কের টাকা দাবি! অভিযোগের তির কৌস্তভ-ঘনিষ্ট বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে

বারাকপুরে বিরিয়ানি দোকান থেকে তোলা চাওয়ার অভিযোগের পরে এবার বৃদ্ধাকে হয়রানি ও টাকা চাওয়ার নাম জড়াল বিধায়ক কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। অভিযোগ, বিজেপি (BJP) বিধায়কের ঘনিষ্ট বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি বিধান রং (Bidhan Rang) এবং মহিলা মোর্চার সহ-সভাপতি রূপালি সরকার (Rupali Sarkar) স্থানীয় এক বৃদ্ধার থেকে বিশাল অঙ্কের টাকা দাবি করেন।

না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তবে, বিজেপি জেলা মুখপাত্র জানান, অভিযোগ পেলে তাঁরা ব্যবস্থা নেবেন।

কয়েকদিন আগেই অভিযোগ ওঠে বারাকপুরের (Barrakpur) বিখ্যাত বিরিয়ানির দোকানের মালিকের থেকে তোলা চাওয়ার অভিযোগ ওঠে কৌস্তভ বাগচীর বিরুদ্ধে। এবার এক বৃদ্ধার কাছ থেকে বিশাল অঙ্কের টাকা দাবির অভিযোগ উঠল কৌস্তভ-ঘনিষ্ট বিধান রং ও রূপালি সরকারের বিরুদ্ধে। তাঁরা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি ও মহিলা মোর্চার সহ-সভাপতি। সাধনা বিশ্বাস (Sadhana Biswas) নামে ওই বৃদ্ধার অভিযোগ, বারবার তাঁকে থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন বিধান, রূপালিরা। সরকারের পরিবর্তনের পরে চাপ আরও বাড়তে থাকে বলে অভিযোগ।

টাকা না চাওয়ার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ সাধনা বিশ্বাসের। শুধু তাই নয়, তাঁকে অশ্লীলভাষায় কটূক্তি করা হয় বলেও অভিযোগ বৃদ্ধার। ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।

এই ঘটনা নিয়ে বিজেপি জেলা মুখপাত্র অবিষ্কার ভট্টাচার্য (Abiskhar Bhattacharya) জানান, কোনও রকম দুষ্কৃতীমূলক কাজকেই সমর্থন করে না তাঁদের দল। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, সেটা যদি প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ ওঠে। সূত্রের খবর, বারাকপুরের জনপ্রিয় 'দাদা বৌদি বিরিয়ানি'-র তরফ থেকেই তাঁর বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ তোলা হয়েছিল। তবে অভিযোগ প্রকাশ্যে আসার পর পরিস্থিতি বদলেছে। এখন চাপের মুখে পড়ে প্রকাশ্যে সেই অভিযোগের কথা স্বীকার করতে চাইছেন না বিরিয়ানি দোকানের কর্ণধার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad