মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই শান্ত হচ্ছে না মাওবাদীদের (Maoist) কবলে থাকা গুরুত্বপূর্ণ রাজ্য ছত্তিশগড় (Chhattisgarh), প্রমাণ মিলল আবার। এবার মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে (IED blast) মৃত্যু হল ৩ ডিআরজি (DRG) জওয়ানের।
গুরুতর আহত আরও এক জওয়ান।
ছত্তিশগড়ের কাঁকের জেলার ছোটেবেথিয়া থানার অন্তর্গত জঙ্গলে গত কয়েক দিন ধরে মাওবাদী বিরোধী অভিযান চালানো হচ্ছিল। ওই এলাকায় পুঁতে রাখা মাইন খোঁজা, এলাকায় নজরদারি ও তল্লাশির কাজ চালাচ্ছিল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (DRG) সদস্যরা। সেই সময় উদ্ধার হয় আগে থেকে পুঁতে রাখা একটি মাইন। সেই মাইনটি নিষ্ক্রীয় করতে গিয়েই ঘটে দুর্ঘটনা।
বিস্ফোরণের (IED blast) জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডিআরজির (DRG) ইন্সপেক্টর পদাধিকারী এক জওয়ানের। সেই সঙ্গে প্রাণ হারান (killed) দুই কনস্টেবল। ইন্সপেক্টর সুখরাম ভাট্টি ও কনস্টেবল কৃষ্ণ কোমরা ও সঞ্জয় গড়পালের মৃত্যু হয়েছে এই ঘটনায়। সেই সঙ্গে পরমানন্দ কোমরা নামে এক কনস্টেবল গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই মৃত্যুর পরে যদিও ছত্তিশগড়ের পুলিশ (Chhattisgarh) এই মৃত্যুকে গৌরবান্বিত করার চেষ্টা চালায়। দাবি করা হয়, এই সময়ের মধ্যে ছত্তিশগড়ের ডিআরজি অন্তত ১০০টি মাইন নিষ্ক্রীয় করেছে। সেই কাজেই তিন জওয়ান শহিদ হয়েছেন। তবে এখনও যে ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের (Jharkhand) ৯ জেলা মাওবাদী মুক্ত করা সম্ভব হয়নি, ফের একবার প্রমাণিত এই ঘটনায়।
-
-
-
-
-

