Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দার্জিলিং টয়ট্রেন স্টেশনের ইঞ্জিন শেড ভেঙে দুর্ঘটনা, আহত একাধিক রেলকর্মী

দার্জিলিং টয়ট্রেন স্টেশনের ইঞ্জিন শেড ভেঙে দুর্ঘটনা, আহত একাধিক রেলকর্মী

বুধবার সকালে ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (Darjeeling Himalayan Railway) টয়ট্রেনের ইঞ্জিন শেডের কাঠের ছাদ ভেঙে দুর্ঘটনা। বেশ কয়েকজন রেল কর্মী আহত হয়েছেন বলে খবর মিলেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

রেলের পক্ষ থেকে মেরামতির কাজ শুরু হয়েছে।

এদিন সকাল থেকেই পাহাড়ে বৃষ্টি চলছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সতর্কতার মাঝেই শৈল শহরে দুর্ঘটনার খবর। আনুমানিক ৮টা ৫০ মিনিট নাগাদ দার্জিলিং টয়ট্রেন (Toy Train) রেলস্টেশনে ইঞ্জিন শেডের কাঠের ছাদ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। সেই সময় আশেপাশে বেশ কয়েকজন পর্যটক ছিলেন, তাঁরাও যথারীতি আতঙ্কিত হয়ে পড়েন। ইঞ্জিনের শেডের নীচে আটকে পড়া রেলকর্মীদের উদ্ধার কাজে পুলিশের সঙ্গে হাত লাগান তাঁরাও। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত শেড এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঐতিহ্যবাহী কাঠামোর রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

বাংলার বিভিন্ন পর্যটন স্থানের মধ্যে অন্যতম দার্জিলিং। প্রতিমাসে প্রচুর সংখ্যক পর্যটক শৈল শহরের সৌন্দর্যের সাক্ষী হতে সেখানে উপস্থিত হন। এখানকার টয় ট্রেন আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু যা ইউনেস্কোর হেরিটেজ তকমাও পেয়েছে। সেই টয়ট্রেন স্টেশনের ছাদ ভেঙ্গে দুর্ঘটনায় খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ, ব্যবসায়ী, পর্যটক সকলের মধ্যেই উদ্বেগ বেড়েছে।রেলের তরফে জানানো হয়েছে, আহত কর্মীদের অবস্থা গুরুতর নয় এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অনেকেই বলছেন যেহেতু এই ছাদ নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় না তাই গত কয়েক দিনের দুর্যোগে জেরে সেটি নড়বড়ে হয়ে যাওয়ায় আজ সকালে ভেঙে পড়েছে। দুর্ঘটনার পর টয়ট্রেন পরিষেবা কতটা স্বাভাবিক রয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad