Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

ক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যুবকের নাম মহম্মদ দিলশাদ (Mohammad Dilshad)। দিলশাদের বাড়ি তিলজলা (Tiljala) এলাকায় বলে জানা গিয়েছে।

ফ্ল্যাটের মেঝে থেকে উদ্ধার করা হয় দেহদুটি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। চলতি বছরের এপ্রিল (April) মাসে ওই ফ্ল্যাটটি (Flat) ভাড়া নিয়েছিলেন দিলশাদ। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ বা অপরাধমূলক দিক রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে দুই মত্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে এবং তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

-

-

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad