Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গম্ভীর-আগরকরের সঙ্গে তলব লক্ষ্ণণকেও, জেনে নিন লক্ষ্মীবারে বোর্ডের বৈঠকের আলোচ্যসূচি

গম্ভীর-আগরকরের সঙ্গে তলব লক্ষ্ণণকেও, জেনে নিন লক্ষ্মীবারে বোর্ডের বৈঠকের আলোচ্যসূচি

রের মাঠে সাফল্য পেলেও বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স আশানরূপ নয়। এই ইংল্যান্ড, আয়ারল্যান্ডের কাছে হারতে হয়েছে। এমনকি শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশও করা সম্ভব হয়নি।

কেন ঘরের বাইরে দলের এমন হতশ্রী পারফরম্যান্স? কে জবাব চাইতে হেডকোচ গৌতম গম্ভীর, জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর এবং সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণকে নিয়ে বৈঠকে বসছেন বিসিসিআই কর্তারা।

বৃহস্পতিবার মুম্বইয়ের সদর দফতরে হবে এই বৈঠক। পাশাপাশি বৈঠকের আলোচ্য সূচিতে থাকছে ক্রিকেটারদের চোট পাওয়ার বিষয়টি। বিদেশের মাটিতে দলের এই ব্যর্থতার কারণ কাটাছেঁড়া করার পাশাপাশি, আগামী দিনের রূপরেখাও মেগা বৈঠকে তৈরি হবে।

বিদেশে ধারাবাহিক ব্যর্থতা নিয়ে চিন্তিত বিসিসিআই। এক বছর পরই একদিনের বিশ্বকাপ। এখন থেকেই ব্লু প্রিন্ট সাজাতে চাইছে বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শেষ হওয়ার পরেই এই বৈঠক হওয়ার কথা ছিল। তা পিছিয়ে যায়। সেই বৈঠকের আলোচ্যবস্তু নিয়ে বৃহস্পতিবারের বৈঠক হবে। সামনেই বর্ডার-গাভাসকর ট্রফি, বছরের শেষেই নিউজিল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। পাশাপাশি, আগামী বছর একদিনের বিশ্বকাপকেও পাখির চোখ করেছে বোর্ড। তাই সব পক্ষকে নিয়ে হতে চলেছে এই জরুরি বৈঠক।

বিগত কয়েক মাস ধরে ফিটনেস ইস্যুতে বার বার বিতর্ক দেখা দিয়েছে। এমনকি আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের দলেও একাধিক ক্রিকেটার আছেন যাদের ফিটনেস নিয়ে সংশয় আছে।গত কয়েক মাসে একাধিক ঘটনায় সমালোচনার মুখে পড়েছে বোর্ডের সেন্টাল অফ এক্সিলেন্স। হর্ষিত রানা, জশপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ কুমার রেড্ডিও ভারতীয় স্কোয়াডে ছিলেন। চোটের জন্য তারা ভারতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন। চোট ভাবাচ্ছে বিসিসিআইকে। সব পক্ষের মত নিয়ে আগামী ১ বছরের রূপরেখা তৈরি করতে চাইছে বোর্ড।

এর পাশাপাশি চলতি মাসে এজিএম আছে বোর্ডের। সেটা নিয়েও চর্চা চলছে। সিএবি থেকে বোর্ডের এজিএমে প্রতিনিধিত্ব করবেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়ে গিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad