Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হাওয়ায় দুলছে!  লেকটাউনে মেসির মূর্তিকে ঘিরে আশঙ্কা

হাওয়ায় দুলছে! লেকটাউনে মেসির মূর্তিকে ঘিরে আশঙ্কা

েসি(Messi) কাণ্ডে স্মৃতি এখনও টাটকা, এরই মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে লেকটাউনে মেসির মূর্তি ( Lionel Messi statue)। বিশাল এই মূর্তির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার পূর্ত দফতরের এর ইঞ্জিনিয়াররা এসে মেসির মূর্তি পর্যবেক্ষণ করেন ও তারপর একটি রিপোর্ট দেন জেলা শাসকের কাছে।জানা গিয়েছে, মেসির এই মূর্তি বিপজ্জনক অবস্থায় রয়েছে।

এ ছাড়াও সূত্রের খবর, যেখানে এই মূর্তি তৈরি করা হয়েছে, সেটা আসলে পূর্ত দফতরের জমি। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এই মূর্তিটি তৈরি করা হয়েছে।

হাওয়ায় দুলতে দেখা গিয়েছে মেসিরর এই মূর্তি। সমাজ মাধ্যমে সেই দৃশ্য ভইরাল হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেসির মূর্তিটি ঠিক ভাবে দাঁড়িয়ে নেই। জোর হাওয়া দিলেই সেটি নাকি দুলতে শুরু করছে। মূর্তির কাঠামো তলার মাটি আলগা হয়ে গিয়েছে। ফলে আশঙ্কা, যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

প্রসঙ্গত গত বছর ১৩ ডিসেম্বর কলকাতায় এসে মেসি ভার্চুয়ালি এই মূর্তির উদ্বোধন করেছিলেন।মেসির কলকাতা সফরের সময় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু লেকটাউনে মেসির একটি মূর্তির উদ্বোধন করেন। কিন্তু মাত্র কয়েক মাসেই সেই মূর্তি একটা বিপদজনক অবস্থা তৈরি করেছে, সেই সময় তা নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেই মূর্তিই এখন নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

সামনেই বর্ষা কাল ঝড় বৃষ্টি হতে পারে। ফলে লেক টাউনে মেসির মূর্তির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad