Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি। ঘটনায় দুই শিশুসহ মৃত্যু হয়েছে ৮ পর্যটকের। ইতিমধ্যেই এই ঘটনায় শোক প্রকাশ করেছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

শনিবার ৮ পর্যটক এক চারচাকা গাড়ি করে সাচ পাসের উদ্দেশ্যে রউনা দিয়েছিল।

কিন্তু বৈরাগড়-সাচ পাস-কিলার রোডের কাছে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে। বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও পুলিশকর্মীরা। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করা হয়।

পুলিশ জানিয়েছে, খাদটি বিশাল গভীর হওয়ার ফলে উদ্ধারকাজ শুরু করতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। অনেক কষ্টের পর উদ্ধার হয় ৮ জনেরই মৃতদেহ। ইতিমধ্যেই দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার জেরে দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি। তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

-

-

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad