Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

বিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers Bengaluru)। তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত গুজরাট টাইটান্স(Gujarat Titans)। এক কথায় স্টার ওয়ার। ২ দলে তারকার ছড়াছড়ি। তবে যে দলই জিতুক তাদের জন্য থাকছে মোটা অঙ্কের পুরস্কারমূল্য(Prize money)।

চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি টাকা। রানার্স-আপ পাবে ১৩ কোটি টাকা। তৃতীয় স্থানে শেষ করা রাজস্থান রয়্যালসের পাবে ৭ কোটি। চতুর্থ সানরাইজার্স হায়দরাবাদ ৬.৫ কোটি টাকা পাবে। তবে এই পুরস্কারের পুরো টাকা দল নিজেদের কাছে রাখতে পারে না। শীর্ষ চার দলের জন্য মোট ৪৬.৫ কোটি টাকা পুরস্কার রেখেছে বোর্ড। আইপিএলের নিয়ম অনুযায়ী, অন্তত ৫০ শতাংশ অর্থ খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দিতে হবে তা তাদের চুক্তির বাইরে।

প্লে-অফের অন্য ম্যাচগুলোতে রিজার্ভ ডে না থাকলেও, ফাইনাল ম্যাচে (IPL 2026 Final) বিসিসিআই ফাইনালের জন্য আলাদা রিজার্ভ ডে রেখেছে। রবিবার বৃষ্টির কারণে খেলা শুরু না হলে বা মাঝপথে বন্ধ হয়ে গেলে ম্যাচ হবে সোমবার। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি আজ ম্যাচ শুরু হয়ে কিছু ওভার পর বৃষ্টি নামে, তা হলে সোমবার নতুন করে নয়, যে জায়গায় খেলা থেমেছিল, ঠিক সেখান থেকে ফের আরম্ভ হবে।

যদি ২ দিনই খেলা বৃষ্টির জন্য ভেস্তে যায় তাহলে ট্রফি জিতে নেবে আরসিবি। লিগ পর্বের পয়েন্ট তালিকার ভিত্তিতে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। আর সেই হিসেবে সুবিধাজনক জায়গায় আছে আরসিবি , তারা ১ নম্বরে থেকে প্লে অফের উঠেছে।

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad