Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

র্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার মধ্যেই আইপিএল নিয়ে অশনি সংকেত দেখছেন সচিন তেন্ডলুকর(Sachin Tendulkar )। বেশ কিছু পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন মাস্টার ব্লাস্টার।

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে বিতর্ক কম নয়।

অনেকেই এই নিয়মের বিরুদ্ধে মুখ খুলেছেন। সেই তালিকায় যুক্ত হলেন সচিনও(Sachin Tendulkar )। মুম্বইয়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের সমালোচনা করেন মাস্টার ব্লাস্টার। সচিন তিনটি বড় প্রস্তাব দিয়েছেন। ১. ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বাতিল করা, ২. পাওয়ারপ্লের কাঠামো বদল । ৩, একজন বোলারকে অতিরিক্ত ওভার করার অনুমতি-উঠে এসেছে তাঁর ভাবনায়।

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে সচিন বলেন , "আমার ব্যক্তিগত মত হলো, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি তুলে দেওয়া উচিত। টি২০ ব্যাটারদের জন্য সুবিধাজনক ফরম্যাট। সেখানে অতিরিক্ত একজন ব্যাটার যোগ করার সুযোগ বোলারদের চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিচ্ছে এবং খেলার ভারসাম্য নষ্ট করছে।"

পাওয়ার প্লে সচিনের মত, বর্তমানে প্রথম ছয় ওভারে মাত্র দু'জন ফিল্ডার বৃত্তের বাইরে থাকতে পারেন। দুই ভাগে ভাগ করা হোক এই ছয় ওভারকে। প্রাক্তন ভারত অধিনায়কের কথায়, 'প্রথম চার ওভার ব্যাটারদের পাওয়ার প্লে হিসেবেই চলুক। কিন্তু বাকি দুই ওভার কখন নেওয়া হবে, সেটা ফিল্ডিং অধিনায়কের হাতে ছাড়া হোক। ম্যাচের যে কোনও সময়ে তিনি সেই দুই ওভার ব্যবহার করতে পারবেন। তখনও একজন অতিরিক্ত ফিল্ডার বৃত্তের বাইরে রাখার সুযোগ থাকবে।'

-

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad