Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জঙ্গি যোগে হাওড়া থেকে গ্রেফতার আরও ১, হামিম-অর্পিতাকে জেরা NIA-র

জঙ্গি যোগে হাওড়া থেকে গ্রেফতার আরও ১, হামিম-অর্পিতাকে জেরা NIA-র

ঙ্গি যোগে বাড়ত গ্রেফতারের সংখ্যা। হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারের(Hamim Mondal- Arpita Sarkar) সহযোগী আদিত্য সিং ওরফে রাজুকে গ্রেফতার করল বেঙ্গল STF। হাওড়া থেকে গ্রেফতার আদিত্য। সোমবার ভোরে হাওড়ার বেলিলিয়াস রোড থেকে গ্রেফতার আদিত্য। ২০ বছর ধরে সেখানকাই বাসিন্দা। সে হাওড়ার উমেশচন্দ্র কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র।

সোমবারই তাঁরে বর্ধমানে কোর্টে তোলা হবে।

হামিমের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল আদিত্যের এমনই জানতে পেরেছে বেঙ্গল STF।শাহাজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে সরাসরি যুক্ত এই আদিত্য। হামিম-অর্পিতাকে জেরা করেই আদিত্যের নাম জানতে পারেন তদন্তকারীরা। সূত্রের খবর আদিত্যের কাজ ছিল সম্ভাব্য টার্গেটের কাছাকাছি থাকা তাঁর গতিবিধির ছবি তোলা।

জঙ্গি যোগে ধৃত হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারের বিরুদ্ধে UAPA ধারায় মামলা দায়ের। ধৃতদের জিজ্ঞাসাবাদ এনআইএ-র(NIA)। বেঙ্গল এসটিএফের অফিসে দু জনকে জেরা। জাল কতদূর বিস্তৃত এবং পাকিস্তান যোগের গভীরতা জানতে হামিম ও অর্পিতাকে জেরা এনআইএ-র।

ঝাড়খণ্ডের বা্ঙালি তরুণী অর্পিতা সরকারের মাধ্যমে হানিট্রাপের ছক কষত হামিম। অর্পিতা- হামিমের হ্যানিট্রাপ নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। হানিট্রাপে ফেলতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট চালাতেন অর্পিতা। বিশ্বাস অর্জনের পর অপহরণের ছক কষত তারা। অর্পিতা এবং হামিমের চ্যাট থেকে একাধিক গুরুত্বপূর্ণ মেসেজ পেয়েছে এসটিএফ। অস্ত্র পাঠানোর সম্মতি দিয়েছে শাহাজাদ ভাট্টির গ্যাং। চ্যাটে এমনই তথ্য অর্পিতাকে জানায় হামিম।

হানিট্র্যাপের জন্য বাংলায় মহিলা গ্যাং তৈরির ছক জঙ্গিদের। সুন্দরী ও উঠতি মডেলদেরই সোশাল মিডিয়ায় তারা টার্গেট করছে বলে খবর গোয়েন্দাদের কাছে। তাঁরা জেনেছেন, রাজ্যে অন্তত ৬ জন মন্ত্রী ও তাঁদের পরিবারের লোকেদের হানিট্র্যাপে ফাঁসানোর চেষ্টার ছক কষা হয়।

হাওড়ার পিলখানা রোডের কাছে হামিমের একটি দোকানের হদিশ পাওয়া গিয়েছে।স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে কেউই কিছু জানতেন না। রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাই এবং তাঁর পরিবারের সদস্যদের টার্গেট ছিল জঙ্গি গোষ্ঠীর। ফলে হাওড়াতে নেটওয়ার্ক তৈরি করতেই দোকান কিনে থাকতে পারেন হামিদ।

সেই রহস্যের কিনারা করতে হাওড়ার পিলখানা রোডে হামিম মণ্ডলদের কারখানা যেমন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) নজরে রয়েছে, তেমনই কয়েক জনের নামও জানতে পেরেছেন গোয়েন্দারা। সেই সূত্রেই উঠে আসছে ভাট্টির ডান হাত হিসেবে পরিচিত আবিদ জাটের নাম।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad