Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কথা বলতে চাই শুভেন্দুবাবুর সঙ্গে! আজব কীর্তি যুবকের

কথা বলতে চাই শুভেন্দুবাবুর সঙ্গে! আজব কীর্তি যুবকের

কলের চোখের সামনে বিদ্যুৎগতিতে ল্যাম্পপোস্টের মাথায় চড়ে বসলেন যুবক! দাবি একটাই, "কথা বলতে চাই শুভেন্দুবাবুর সঙ্গে"! ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ টালা ব্রিজের উপর। আচমকাই ল্যাম্পপোস্টে উঠতে থাকে যুবক। তারপর পরনের জামাটা খুলে বেঁধে দেন ল্যাম্পপোস্টে। খালি গায়েই ল্যাম্পপোস্টের মাথায় উঠে বসেন তিনি।

আরও পড়ুন:প্রায় ১০২ কোটি টাকার সম্পত্তির অধিকারী জাহ্নবীর সঙ্গে কী সম্পর্ক প্রশান্ত কিশোরের

কিছুক্ষণ পর পকেট থেকে মোবাইল বার করে কিছু ভিডিয়ো দেখাতে থাকেন সকলকে। বলতে থাকেন, "আমি শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলতে চাই।" তারপরে নিজেই উপর থেকে ভিডিয়ো করা শুরু করেন। শুধু তা-ই নয়, ল্যাম্পপোস্টের মাথায় 'কসরত' দেখান। কখনও ল্যাম্পপোস্টের উপরে রড ধরে ঝুলে পড়েন, আবার কখনও ওখানেই বসে পড়ে নানা 'স্টান্ট' দেখান। প্রায় ৪০ মিনিট ল্যাম্পপোস্টের উপরে ওই অবস্থায় ছিলেন যুবক। পরে পুরসভার গাছ কাটার গাড়ি এনে তাঁকে উপর থেকে নামানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকল। যুবকের এই কীর্তির কারণে শ্যামবাজার থেকে চিড়িয়ামোড়ের দিকে যাওয়ার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad