Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'কোথায় গেল সোনার বাংলা'? বিজেপি সরকারকে কটাক্ষ মমতার

'কোথায় গেল সোনার বাংলা'? বিজেপি সরকারকে কটাক্ষ মমতার

কোথায় গেল আমার সোনার বাংলা! কোথায় গেল রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। কোথায় গেল সংস্কৃতির বাংলা। ক্ষমতায় এসে পুরোটা গৈরিকীকরণ করে দিয়েছে। বাংলাটাকে একটা কারাগারে পরিণত করেছে নতুন সরকার। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে বিজেপি সরকারকে চাঁছাছোলা ভাষায় নিশানা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন মুখ্যমন্ত্রীকেও আক্রমণ শানালেন তিনি। তাঁর কথায়, আমাদের ১৫ বছরে তুমিও ১১ বছর ক্ষমতায় ছিলে। তৃণমূল কংগ্রেসের দৌলতে বাবা এমপি-মন্ত্রী, তুমি এমপি থেকে এমএলএ হয়ে মন্ত্রী। আর এখন কী দেখছি!

বিজেপি এমএলএ-রা বিডিওর চেয়ারে, আইসির চেয়ারে বসে। পুরো ফান্ড সাজিয়ে বসে আছো। এই বিজেপি মদত দিয়েছে মাফিয়া-রাজকে। নজর দিয়েছে চুরি-ডাকাতির দিকে।

সরকারের অবস্থাও করুন। আমি কখনও মুখ্যমন্ত্রীর নামে যোজনা করিনি। আমি আত্মপ্রচার পছন্দ করি না। স্টেডিয়াম ওদের নামে হবে। কেন আর কারও নাম নেই। সব ভাগাভাগি করে দিচ্ছে। দেশের কথা ভাবুন আগে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad