পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন দিতে হচ্ছে কুয়েতকেও (Kuwait)। একদিকে হরমুজ প্রণালী (Strait of Hormuz) লক্ষ্য করে হামলা জারি রেখেছে আমেরিকা। তার জবাব দিতে কুয়েত, বাহরিনের মতো দেশে হামলা ইরানের।
এবার সেই হামলায় মৃত্যু এক ভারতীয়ের (Indian national killed)।
বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর (Kuwait Internation Airport) লক্ষ্য করে ইরান ড্রোন হামলা চালালে মৃত্যু হয় এক ভারতীয় নাগরিকের। তিনি কুয়েতে জীবিকার প্রয়োজনে গিয়েছিলেন। দেশে ফেরার আগেই মৃত্যু হল ওই ভারতীয় নাগরিকের। কুয়েতের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, কুয়েত প্রশাসনের তরফ থেকে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে দূতাবাসের তরফ থেকে। ভারতের রাষ্ট্রদূত (Indian Ambassador) পারমিতা ত্রিপাঠী আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করেন।
তবে এই ঘটনার নিন্দা ভারতীয় বিদেশ মন্ত্রকের। বিস্ফোরণের ঘটনায় ৬৩ জন যাত্রী ও বিমান বন্দর কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে কুয়েত প্রশাসন। পশ্চিম এশিয়ার যুদ্ধে (West Asia conflict) পরিস্থিতি যত খারাপ হচ্ছে তত তৎপরতা বাড়ছে বিদেশ মন্ত্রকের। কুয়েতের ঘটনায় এক ভারতীয় নাগরিকের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। বিমানবন্দরে হামলার ঘটনার নিন্দা করার পাশাপাশি নাগরিকদের উপর হামলা ও নাগরিক পরিকাঠামোগুলিতে হামলার তীব্র বিরোধিতা করা হয়েছে। সেই সঙ্গে যুদ্ধে রত উভয় পক্ষকে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।
-
-
-
-
-
-

