Dailyhunt
মদ্যপানের জল না দেওয়ায় নাবালককে মর্মান্তিক হত্যা যোগীরাজ্যে

মদ্যপানের জল না দেওয়ায় নাবালককে মর্মান্তিক হত্যা যোগীরাজ্যে

বার বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের (BJP Ruled State Yogi Adityanath) রাজ্যে প্রকাশ্যে গুণ্ডামির বলি এক নয় বছরের শিশু। শুধুমাত্র মদ খাওয়ার জন্য জল এনে না দেওয়ায় তাকে গুলি করে মারার অভিযোগ উঠলো উত্তর প্রদেশে (Uttar Pradesh) এক ব্যক্তির বিরুদ্ধে। বিয়ে বাড়িতে এই রকম মর্মান্তিক ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

অনুষ্ঠান বাড়িতে কেন তিনি সঙ্গে বন্দুক রেখেছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

ঘটনাটি ঘটেছে ইয়াকুতগঞ্জ গ্রামের এক বিয়ে বাড়িতে। সেখানে ধনেশ যাদব ও মৃত বালকের বাবার পরিচিত এক ব্যক্তি একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। ধনেশ যাদব ওই বালককে মদে মেশানোর জন্য জল আনতে বললে রাজি হয়নি সে। এরপরেই মেজাজ হারিয়ে বালককে লক্ষ করে গুলি চালান ধনেশ। রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে কাশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আলিগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃৃত্যু হয় নাবালকের।

ঘটনার পরেই ফেরার হয়ে জাস্ন অভিযুক্ত ধনেশ যাদব। পরে তাঁকে খিতাউলি ক্যানাল ব্রিজের কাছ থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পরিবারের তরফে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। কিভাবে এই আগ্নেয়াস্ত্র তাঁর কাছে এল জিজ্ঞাসাবাদ করে পুলিশ সেটাই জানার চেষ্টা করছে।

-

-

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad