Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্ক

মাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্ক

ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান (Air India flight from Phuket to Delhi) মাঝআকাশে প্রবল টার্বুলেন্সের (Turbulence) মধ্যে পড়ে। এবং সেই সময় বিমানটি প্রায় আচমকাই ৩০০ ফুট নিচে নেমে যায়। ফলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। এই ঘটনায় প্রায় ১০ জন যাত্রী এবং ৪ জন কেবিন ক্রু আহত হয়েছেন।

তবে পাইলট পরিস্থিতি সামলে নিরাপদে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) অবতরণ করান।

এয়ারবাস A320-তে (Airbus A320) মোট ১৩৪ জন যাত্রী ছিলেন। সকাল ১১টার পর বিমানটি দিল্লিতে পৌঁছতেই বিমানবন্দরে চিকিৎসক ও মেডিক্যাল টিম (Medical Team) প্রস্তুত ছিল। আহতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে কয়েকজন যাত্রী এবং দুজন কেবিন ক্রু (Cabin crew) সতর্কতামূলক পর্যবেক্ষণের জন্য বিমানবন্দরের মেডিক্যাল সেন্টারে (Medical Center) নিয়ে যাওয়া হয়।

এয়ার ইন্ডিয়ার দাবি, উড়ান চলাকালীন হাওয়ার তীব্র ধাক্কার জেরে বিমানটি আচমকাই নিচে নেমে যায়। তবে ঘটনায় কারও গুরুতর আঘাত লাগেনি। যাঁদের হালকা চোট লেগেছে, তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করা হচ্ছে। পাশাপাশি ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তেও পূর্ণ সহযোগিতা করছে এয়ার ইন্ডিয়া।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad