Dailyhunt
মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

তুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে মঙ্গলবার বনগাঁ উত্তরের প্রার্থী বিশ্বজিৎ দাস এবং বনগাঁ দক্ষিণ বিধানসভার কেন্দ্রের ঋতুপর্ণা আঢ্যের সমর্থনে বনগাঁ স্টেডিয়ামে সভা করেন মমতা।

আর সেখান থেকেই বিজেপির বিভেদের রাজনীতিকে তীব্র আক্রমণ করেন মমতা।

এসআইআর (SIR)-এ প্রচুর নাম বাদ গিয়েছে মতুয়াদের। কিন্তু ঠাকুরনগরের ঠাকুরবাড়িতেও বিভেদের রাজনীতি করছে গেরুয়া শিবির-এদিন সভামঞ্চ থেকে এই অভিযোগ তুলে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী। তিনি বলেন, "যারা আজ ঠাকুর পরিবারে বিভেদ করে ভাবছে ভোটের রাজনীতি করবে, আমি বলছি, বেশি কথা বোলো না। অনিল আম্বানির কেসে কার কার নাম আছে জানি। শুধু বিজেপি করো বলে তোমাদের ঘরে ইডি-সিবিআই (ED-CBI) আসে না। তৃণমূল করলে কিছু না করলেও ইডি-সিবিআই আসে। মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব।"

এর পরেই এসআইআর-এর নামে বৈধ ভোটারদের নাম কাটাক অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, "কত ভোট কেটেছিল বনগাঁ, বাগদা থেকে? ভোটের আগে বলবে হিন্দু-মুসলমান। আগুন লাগলে আগুন দেখে না ওটা কার বাড়ি। নদীর ভাঙন যখন হয়, জলের স্রোত সকলকে ভাসিয়ে নিয়ে যায়।" এর পরেই পদ্মশিবিরকে তীব্র আক্রমণ করেন মমতা বলেন, "বিজেপিকে বিশ্বাস করা আর গোখরো সাপকে বিশ্বাস করা একই ব্যাপার। বিজেপির মাথায় শুধু বিষ। বিষবৃক্ষ থেকে আম জন্মায় না।"

মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, "যাঁদের এখনও কাঁচা বাড়ি আছে, তাঁদের প্রত্যেককে আমরা পাকা বাড়ি করে দেব। যাঁদের বাড়িতে এখনও পানীয় জলের নল পৌঁছোয়নি, সেটা করে দেব। দুয়ারে সরকার দেখেছেন। বুথ লেভেলে ১০ লক্ষ টাকা করে অনুমোদন হয়ে গিয়েছে। কাজ থেমে থাকলেও ওই কাজ হবে। যুবসাথীর টাকা যাঁরা পাননি, তাঁরাও পাবেন। লক্ষ্মীর ভান্ডারের জন্য যাঁরা নতুন করে আবেদন করেছেন, তাঁরাও পাবেন। এ ছাড়াও দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য করব। ব্লকে ব্লকে ডাক্তার, সিস্টার আসবে। স্বাস্থ্যই সম্পদ।"
আরও খবর: "রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি", চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

শেষে তৃণমূল সভানেত্রী জানান, "বনগাঁয় এলে ভূপেন শেঠের কথা মনে পড়ে। তখন এলে দেখতাম ট্রাফিক সমস্যা। সেই কাজ করেছি। ঋতুপর্ণা, মধুপর্ণা, বিশ্বজিৎ, নরোত্তম জিতলে তাদের কথায় বাকি কাজ করে দেব।"

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad