Dailyhunt
মৃত্যুতেও সন্তান আঁকড়ে মা! মধ্যপ্রদেশের নৌকাডুবির উদ্ধারকাজে চোখ ভিজল উদ্ধারকারীদের

মৃত্যুতেও সন্তান আঁকড়ে মা! মধ্যপ্রদেশের নৌকাডুবির উদ্ধারকাজে চোখ ভিজল উদ্ধারকারীদের

মন দৃশ্য যে মনের ভিতর থেকে কেঁপে গেল। মহিলার মৃতদেহ টানতেই সেটা আসতে চাইছে না। তারপর দেখলাম তাঁর হাতে ধরা হয়েছে একটি শিশু। দেহ টানছি আমরা। কিন্তু তাঁর হাত এত শক্ত করে ধরা যে শিশুকে আলাদা করা যাচ্ছে না। কোনও গল্প-কাহিনী নয়। মধ্যপ্রদেশে (Madhyapradesh) নৌকাডুবির (boat capsize) ঘটনায় এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে চোখে জল উদ্ধারকারীদেরও।

মধ্যপ্রদেশের জবলপুরে (Jabalpur) বৃস্পতিবার নৌকাডুবিতে বাড়ছে মৃতের সংখ্যা। নর্মদার নদীর বাগরি ড্যামে নৌকাডুবিতে (boat capsize) এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। ২৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে পর্যটন মন্ত্রী ধর্মেন্দ্র সিং লোধি।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, যখন গভীর জলাধারের মাঝখানে পৌঁছে গিয়েছিল প্রমোদতরীটি, সেই সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়। শুরু হয় তীব্র হাওয়ার দাপট। তখনই ভারসাম্য হারিয়ে একপাশে কাত হয়ে জলে ডুবে যায় সেটি। উদ্ধারকাজ তদারকি করছেন জবলপুরের (Jabalpur) কালেক্টর রাঘবেন্দ্র সিং এবং জেলার পুলিশ আধিকারিকরা। শুরুতে স্থানীয় উদ্ধারকারী দল কাজ করলেও পরে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (disaster management team) ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকাজ শুরু করে।

শুক্রবারও ডুবে থাকা প্রমোদতরী (cruze) থেকে উদ্ধার হয় পাঁচটি দেহ। তার মধ্যেই ছিলেন হতভাগ্য মা ও তাঁর চার বছরের শিশুপুত্র। পরে প্রমোদতরীটিকেও উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে আরও কেউ ডুবে রয়েছে কি না তার খোঁজ চলছে।

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad