Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

য়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাই বাবুন এবং অজিত বন্দ্যোপাধ্যায়। বর্তমান এক ব্যক্তি এক পদ নীতি কার্যকর হওয়ার আগেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর অরূপ বিশ্বাসের (Aroop Biswas)বিরুদ্ধে মুখ খুললেন বাবুন(babun banarjee )।

সোমবার টুটু বোসের স্মরণ সভা অনুষ্ঠান শেষে বিশ্ব বাংলা সংবাদের মুখোমুখি হয়ে রাজনীতি মুক্ত ময়দানের প্রশ্নে বাবুন(babun banarjee ) বলেন, আমি রাজনৈতিক পরিবারের মানুষ হতে পারি কিন্ত রাজনীতির সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি একজন স্পোর্টস লাভার। আমি স্পোর্টস ময়দানকে কখনও রাজনীতির সঙ্গে স্পোর্টসকে জড়িয়ে ফেলিনি। স্পোর্টস ময়দানে নিজের দক্ষতায় জায়গা করেছি। বরং কোনও সহযোগিতা পাইনি। হকিতে, বিওএ-তে কীভাবে হারানো হল সেটা সবাই জানে। আমি আমি ক্রীড়ামন্ত্রীর কথা শুনে কাজ করি। ক্রীড়ামন্ত্রী যেমন বলবে তেমন কাজ করব। ইতিমধ্যেই আমি একাধিক সংস্থা থেকে পদত্যাগ করেছি। ক্রীড়ানীতি মেনে চলছি।

সংবাদ মাধ্যমে সামনে বাবুন আরও বলেন, ২০১৩ সাল থেকে আমি দুঃখে ছিলাম। আমার থেকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন ছিনিয়ে নেওয়া হয়েছে, জোর করে হারানো হয়েছে, অরূপ বিশ্বাস কোনও সহযোগিতা করেননি।। আমার ক্লাব দখল করে নেওয়া হয়েছে। সুজিত বসু হকি বেঙ্গলে কথা দিয়েও কথা রাখেনি।' ক্ষমতা হারানোর পরই অরূপ, সুজিতের উপর রীতিমতো রাগ উগরে দিলেন বাবুন।

-

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad