Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শো-রুম

পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শো-রুম

সাতসকালে পানাগড়ে একটি ইভি স্কুটারের শো-রুমে আগুন (Massive Fire in Panagarh), সম্পূর্ণ ভস্মীভূত স্কুটির শো-রুম! দার্জিলিং মোড়ে একটি তিনতলা বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির তিন তলায় আটকে পড়ে একটি পরিবার। দমকল ঘটনাস্থলে পৌঁছে তাঁদের নিরাপদে উদ্ধার করে।

কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মঙ্গলবার সকালে আচমকাই পানাগড়ে স্কুটির শোরুমে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশে। কালো ধোঁয়া দেখে থমকে যান পথচারীরাও। তিনতলা বিল্ডিংয়ের একতলায় ছিল স্কুটির শোরুম। দোতলায় ছোটদের একটি স্কুল এবং তৃতীয় তলে এক পরিবার থাকত। খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়।দ্রুত খবর দেওয়া হয় দমকলে। দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীদের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

শেষ খবর পাওয়া অনুযায়ী আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে। যদিও কীভাবে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। একতলায় স্কুটির শোরুমেই মূলত আগুনটা লেগেছিল। দু চাকার ব্যাটারি বিস্ফোরণের জেরে আগুন লেগেছিল কিনা তা নিয়ে সন্ধিহান দমকল কর্মীরা। অনেকে বলছেন, এত সকালে ছোটদের স্কুল খোলেনি বলে বড় বিপদ এড়ানো গিয়েছে। নইলে পরিস্থিতি আরও বিপদজনক হতে পারত। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad