Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পেরুতে ভয়ংকর বিমান দুর্ঘটনা, ২ বিমানকর্মীসহ ১৩ জনের মৃত্যু

পেরুতে ভয়ংকর বিমান দুর্ঘটনা, ২ বিমানকর্মীসহ ১৩ জনের মৃত্যু

পেরুতে(Peru) ভয়ংকর বিমান দুর্ঘটনা(Plane crashes)। মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৩। দেশের দক্ষিণাঞ্চলীয় ইকা অঞ্চলে বিমানটি ভেঙে পড়ে। মৃত ১৩ মধ্যে ১১ জন যাত্রী এবং দু'জন বিমানকর্মী রয়েছেন। পেরুর পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত ১১ যাত্রীই বিদেশি নাগরিক।

তাঁদের মধ্যে সাতজন ইতালির, দুজন জার্মানির এবং দুজন স্পেনের পর্যটক ছিলেন।

নাজকা শহরের কাছে 'পুয়েবলো ভিয়েখো' (Pueblo Viejo) এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিমানটি পেরুর বেসরকারি বিমান সংস্থা 'এরোডায়না'-র (Aerodiana) ছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিমানটি ভেঙে পড়ার পর আগুন ধরে যায়। ফলে দুর্ঘটনার পরপরই উদ্ধারকারীদের ঘটনাস্থলে পৌঁছে নিহতদের কাছে পৌঁছতে সমস্যায় পড়তে হয়। পরে উদ্ধারকাজ শুরু করা হয়।

দুর্ঘটনার পেছনে আসল কারণ কী ছিল, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে জোর তদন্ত শুরু করেছে পেরুর 'ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন' (DGAC)। যান্ত্রিক কোনো গলদ, নাকি হঠাৎ আবহাওয়া বিগড়ে যাওয়া কিংবা প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিপর্যয়—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad