বৃহস্পতিবারের পরে ফের একবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ। নির্বাচন কমিশন নিজের 'আইন' তৈরি করে ফের বিজেপিকেই সুবিধা পাইয়ে দিচ্ছে, অভিযোগ তৃণমূল প্রার্থী শশী পাঁজার (Shashi Panja)। কমিশন ওয়েব কাস্টিং (web casting) পর্যন্ত ঢোকার নিয়ম চালু করলেও সেখানে আগে থেকেই উপস্থিত বিজেপির এজেন্ট (BJP agent), প্রশ্ন শশীর।
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বৃহস্পতিবার রাতে পোস্টাল ব্যালট (postal ballot) বাছাই নিয়ে অস্বচ্ছতার অভিযোগে দুষ্ট হয় নির্বাচন কমিশন। তৃণমূলের প্রার্থী কুণাল ঘোষ ও শশী পাঁজা অভিযোগ করার পরে সব রাজনৈতিক দলের প্রার্থী, এজেন্টদের ঢুকতে দেওয়া হয়। তারপরে সেই কমিশনই ফের বিজেপির জন্য পক্ষপাতিত্ব করায় অভিযুক্ত নির্বাচন কমিশন (ECI)।
শশী পাঁজা অভিযোগ করেন, কমিশনের (ECI) ওয়েব কাস্টিং (web casting) পর্যন্ত ঢোকার জন্য কমিশন নতুন নিয়ম করেছে। তারা আলাদা পাস দেবে, তবে সেখানে এজেন্টরা বসতে পারবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে ক্যামেরা আমরা দেখতে পারব না, সেটা কি করে হয়? এটা তো অগণতান্ত্রিক। কাল রাতে সেই পাস তারা দিতে পারেনি। তার মানে সকালে সেই পাস দেওয়া হয়েছে। তবে কীভাবে বিজেপির এজেন্ট (BJP agent) আগে থেকে ভিতরে ঢুকে গেলেন? এরকম অভিযোগ আমার প্রতিবেশী প্রার্থীদের থেকেও আসছে।
-
-
-
-
-
-

