প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা হচ্ছে, যা পাওয়া যাবে না। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের সরানোর বিষয়ে এ কথা জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি বলেন, "রাত সাড়ে ৯টা নাগাদ ২০ বছরের এই PSO-দের সরিয়ে নেওয়া হয়েছে। মমতা বাড়িতেই রয়েছেন।" নিজের গাড়ি দিয়েই দলনেত্রীর বাড়ির গেট আটকে রেখেছেন বলেও তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করেও এই বিষয়টি নিয়ে আলোচনা করেন তৃণমূলের (TMC) মমতাপন্থী পাঁচ বিধায়ক।
এরপরই শুভেন্দু অধিকারী জানান, "প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। এতদিন যে জেড প্লাস নিরাপত্তা তিনি পেয়েছেন, তিনি তা পাচ্ছেন। একজন নিরাপত্তারক্ষী কমানো হয়নি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তারক্ষীরাও স্থায়ী নয়। আমার পিএসও-রাও স্থায়ী নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের কথা বলা হচ্ছে, সরকারি কোনও ব্যবস্থায় নিজের পছন্দের লোক পাওয়া যায় না।"
_
_
_
_
_
_
_

