Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল

প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল

দীর্ঘ দিন অসুস্থ থাকার পর প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ডিওয়াই পাটিল (D.Y. Patil)। মহারাষ্ট্রের কোলাপুরে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শোকপ্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

শোকপ্রকাশ করে টুইট করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।

আরও পড়ুন:এখনই বড় বদল নয়, কবে থেকে সিলেবাস পাল্টাাচ্ছে? ইঙ্গিত স্কুল শিক্ষামন্ত্রীর

কোলাপুরের বাসিন্দা ডিওয়াই পাটিল ১৯৬৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন। রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি তিনি শিক্ষাবিস্তারে বিশেষ নজর দেন। নামী শিক্ষা প্রতিষ্ঠান 'ডি ওয়াই পাটিল বিশ্ববিদ্যালয়' প্রতিষ্ঠা করেন তিনি। যেখানে মেডিসিন, ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত করা হয়েছিল। বর্ণময় রাজনৈতিক জীবনে তিনি ত্রিপুরা, বিহার এবং পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল হিসেবেও অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন।

আরও পড়ুন:সময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টের

তাঁর প্রয়াণে দেশজুড়ে রাজনৈতিক ও শিক্ষামহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর অবদানকে স্মরণ করে শোকপ্রকাশ করেছেন। কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ডিওয়াই পাটিলের প্রয়াণকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, শিক্ষা ও জনসেবার ক্ষেত্রে প্রাক্তন এই রাজ্যপালের অবদান দেশবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ শোকবার্তায় লিখেছেন, "'ডি. ওয়াই. পাটিল গ্রুপ'-এর প্রতিষ্ঠাতা এবং ত্রিপুরা, বিহার ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ডি. ওয়াই. পাটিলের প্রয়াণের খবরটি অত্যন্ত মর্মান্তিক।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad