Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাজ্যে এবার থেকে 'আইন মেনে' গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

রাজ্যে এবার থেকে 'আইন মেনে' গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকায় পশু হত্যা (animal slaughter) আইন মেনে গো-হত্যার (cow slaughter) কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হল। প্রশাসনের দাবি, পুরোনো আইন ও হাই কোর্টের নির্দেশিকা মেনেই এই আইন কার্যকর করার পথে রাজ্য সরকার (state government)।

সেই সঙ্গে আইন ভঙ্গে কি পদক্ষেপ, তাও নির্দেশিকা আকারে জানানো হল।

নবান্ন থেকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের (Home and Hill Affairs Department) জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে 'পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন, ১৯৫০' কড়াভাবে কার্যকর করতে হবে। নির্দিষ্ট শংসাপত্র (certificate) ছাড়া কোনও গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর বলি দেওয়া যাবে না। শুধুমাত্র পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে লিখিত সম্মতি দিলে সংশ্লিষ্ট পশুকে বলির উপযুক্ত বলে শংসাপত্র দেওয়া যেতে পারে। তবে তার জন্য পশুটির বয়স ১৪ বছরের বেশি হতে হবে অথবা বার্ধক্য, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়তে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শংসাপত্র (certificate) পাওয়া পশুকে শুধুমাত্র পৌর কসাইখানা (slaughter house) বা প্রশাসন অনুমোদিত নির্দিষ্ট কসাইখানাতেই বলি (cow slaughter) দেওয়া যাবে। কোনওভাবেই প্রকাশ্য স্থানে পশুবলি দেওয়া যাবে না।

সরকারি নির্দেশে স্পষ্ট করা হয়েছে, আইন কার্যকর করার স্বার্থে প্রশাসনের অনুমোদিত প্রতিনিধি বা সরকারি পশু চিকিৎসক বলিপ্রাঙ্গণ (slaughter house) পরিদর্শনে গেলে তাতে বাধা দেওয়া যাবে না। আইন লঙ্ঘন করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, এক হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

-

-

-

-

-

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad