Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সাংবাদিকদের জন্য স্বাস্থ্যবিমা যোজনার সূচনা করবেন মুখ্যমন্ত্রী, বিকেলে ডেঙ্গি নিয়ে বৈঠক

সাংবাদিকদের জন্য স্বাস্থ্যবিমা যোজনার সূচনা করবেন মুখ্যমন্ত্রী, বিকেলে ডেঙ্গি নিয়ে বৈঠক

জ রাজ্যের সাংবাদিকদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। রাজ্য সরকারের তরফে সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে মঙ্গলবার অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। নবান্ন সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ্বত মুখোপাধ্যায়, প্রতিমন্ত্রী সুমনা সরকার, তথ্য সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীও উপস্থিত থাকবেন।

রাজ্যের প্রশাসনিক প্রধান আগেই জানিয়েছেন পশ্চিমবঙ্গের সব যোগ্য সাংবাদিকরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় অন্তর্ভুক্ত হবেন। সেই কর্মসূচির সূচনা দিনেই অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশন আড়াই হাজার টাকা থেকে দ্বিগুণ বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হবে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই সাংবাদিকদের পেনশন বৃদ্ধির কথা জানিয়েছিলেন। এবার সেই কথা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর আজ বেশ কয়েকজন সাংবাদিকের হাতে আজ স্বাস্থ্যবিমার কার্ডও তুলে দেওয়া হবে।

পাশাপাশি এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে সংক্রমিত প্রায় চার হাজার। পরিস্থিতির গুরুত্ব বুঝে আজ বিকেলে স্বাস্থ্য ভবনের বিশেষ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী।সূত্রের খবর, কলকাতা ও হাওড়া পুরনিগমের কমিশনারদের পাশাপাশি বৈঠকে ডাকা হয়েছে ২১টি পুরসভার নির্বাহী আধিকারিকদের। পরিবহণ, পুর ও নগরোন্নয়ন এবং সেচ সচিব এমনকি রেলের আধিকারিকদেরও উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। গত মঙ্গলবার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।পরীক্ষা কম হওয়ায় সংক্রমণের প্রকৃত ছবি কতটা ধরা পড়ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে স্বাস্থ্যকর্তাদের মধ্যেই। এবার মুখ্যমন্ত্রী নিজে বৈঠক করতে চলেছেন। স্বাস্থ্য দফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১৯ অগস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪,০৩৫ জন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad