Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
তীর্থযাত্রার পথে হরিয়ানায় এক্সপ্রেসওয়েতে ট্রাক-ভ্যান সংঘর্ষে মৃত ৬

তীর্থযাত্রার পথে হরিয়ানায় এক্সপ্রেসওয়েতে ট্রাক-ভ্যান সংঘর্ষে মৃত ৬

র্মান্তিক! তীর্থযাত্রার পথে ভয়াবহ দুর্ঘটনায় ৬ পুণ্যার্থীর মৃত্যু। এদিনের ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৬। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ হরিয়ানার কুন্ডলি মানেশ্বর পালওয়াল (Kundli-Manesar-Palwal) এক্সপ্রেসওয়েতে ২২ জন পুণ্যার্থী নিয়ে একটি পিকআপ ভ্যান এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাকে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়। বাকি ১৬ জন আপাতত আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। উত্তরপ্রদেশের মৈনপুরী জেলা থেকে ২২ জন তীর্থযাত্রী রাখি উপলক্ষে দেশের একাধিক তীর্থক্ষেত্রে যাবেন বলে বেরিয়েছিলেন। বেশিরভাগেরই বাড়ি কিষানপুর মুরাইয়া, চান্ডা এবং মাকোয়াতে। সকলেই রাজস্থানের খাটু শ্যাম ও বালাজি মন্দিরে পুজো দিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় সেখান থেকে মৈনপুরী ফেরার পথে দুর্ঘটনার সম্মুখীন হন তাঁরা।

দুর্ঘটনার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রাই প্রাথমিকভাবে তাঁদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসা চলাকালীন আরও একজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর পিকআপ ট্রাকের চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েন চালক যার ফলেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে পাননি তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad